রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ , ২৩ জিলকদ ১৪৪৭

খেলা

পার্মাকে হারিয়ে তিন ম্যাচ আগেই ইতালির চ্যাম্পিয়ন ইন্টার মিলান‎

ক্রীড়া ডেস্ক মে ৪, ২০২৬, ১১:২৩:১৮

41
  • সংগৃহীত

‎শিরোপা জয়ের জন্য আর এক পয়েন্ট প্রয়োজন ছিল ইন্টার মিলানের। রবিবার সান সিরোতে পার্মাকে ২-০ গোলে হারিয়ে সেই পয়েন্ট পেয়ে তারা জিতল ২১তম সিরি আ ট্রফি।

‎বিরতির ঠিক আগে আড়াআড়ি শটে পার্মা গোলকিপার জিওন সুজুকির নাগালের বাইরে দিয়ে জাল কাঁপান মার্কাস থুরাম। ৩৭ বছর বয়সী হেনরিখ মিখিতারিয়ান ৮০তম মিনিটে আরেকটি গোল যোগ করেন। সিরি আ-র শীর্ষ গোলদাতা লাউতারো মার্তিনেজ ইনজুরি কাটিয়ে এদিন ফেরেন। বেঞ্চ থেকে মাঠে নেমে দ্বিতীয় গোলে অ্যাসিস্ট করে প্রত্যাবর্তনে ছাপ রাখেন তিনি। সঙ্গে সঙ্গে  স্বাগতিক দর্শকরা আনন্দে মেতে ওঠে। ম্যাচ শেষে খেলোয়াড়রা মাঠজুড়ে শিরোপা উদযাপন করেন।

‎তিন বছরে এনিয়ে দ্বিতীয় শিরোপা জিতল ইন্টার। গতবার নাপোলির কাছে হেরে রানার্সআপ  হয়েছিল তারা। তার আগের মৌসুমে ১১ বছরের শিরোপা খরা কাটায় মিলান ক্লাব। এবার ২১তম ট্রফি জিতে সর্বকালের সেরা দলের তালিকায় জুভেন্টাসের (৩৬) পরে তারা।

‎গত ফেব্রুয়ারিতে বোডো/গ্লিমটের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ প্লে অফ থেকে ছিটকে যাওয়ার পর এই শিরোপা জিতল ইন্টার। ঘরোয়া ডাবল জেতার সুযোগ তাদের সামনে। ১৩ মে কোপা ইতালিয়া ফাইনালে তারা মুখোমুখি হবে লাজিওর।

‎নিউজজি/সিআর

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers