শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ , ২ জুমাদাউস সানি ১৪৪৮

খেলা

ছন্দে থাকা নাহিদ রানা র‍্যাঙ্কিংয়েও পেলেন সুখবর

ক্রিড়া ডেস্ক এপ্রিল ২২, ২০২৬, ২০:১২:৩৭

164
  • ছন্দে থাকা নাহিদ রানা র‍্যাঙ্কিংয়েও পেলেন সুখবর

ঢাকা: বল হাতে ক্যারিয়ারের সবচেয়ে সেরা সময়ই যেন পার করছেন নাহিদ রানা। যার সবশেষটা তিনি দেখিয়েছেন নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে। গত সোমবার মিরপুরে এ পেসার নেন ৩২ রানে ৫ উইকেট। এ সুবাদে হন ম্যাচসেরাও। এবার তিনি পেলেন আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে সুখবর। বোলারদের র‌্যাংকিংয়ে ৩২ ধাপ এগিয়েছেন।

১০ ওয়ানডে খেলা নাহিদ বোলারদের র‌্যাংকিংয়ে ৬৪তম অবস্থানে উঠে এসেছেন। বাঁহাতি পেসার শরীফুল ইসলামও র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন। বাঁহাতি পেসারের অবস্থান র‍্যাঙ্কিংয়ে ৩৯তম। ২০২৪ সালের ডিসেম্বরের পর এই সিরিজেই প্রথম ওয়ানডে খেললেন শরীফুল। লেগ স্পিনার রিশাদ হোসেনের অবস্থান ৫৮তম। ২ ম্যাচে ৩ উইকেট নেওয়া রিশাদ উন্নতি করেছেন ১০ ধাপ।

রান তাড়ায় সিরিজের দ্বিতীয় ম্যাচে ৭৬ রানের ইনিংস খেলেন ওপেনার তানজিদ। তাতে ওয়ানডে ব্যাটসম্যানদের তালিকায় ১৪ ধাপ এগিয়েছেন তিনি। বর্তমানে তার অবস্থান ৪০তম। এদিকে   ৫ ধাপ এগিয়ে যৌথভাবে ২৬তম স্থানে উঠে এসেছেন তাওহিদ হৃদয়। দ্বিতীয় ম্যাচে ফিফটি করা নাজমুল হোসেন এক ধাপ এগিয়ে ৪৩তম স্থানে আছেন।

নিউজজি/সিআর/নাসি  

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers