শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ , ২২ শাওয়াল ১৪৪৭

খেলা

বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দেয়া হল, এডহক কমিটির সভাপতি তামিম

ক্রীড়া ডেস্ক এপ্রিল ৭, ২০২৬, ১৭:১৮:৩৬

102
  • সংগৃহীত

বাংলাদশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এরপর ১১ সদস্যের এডহক কমিটি গঠন করেছে সংস্থাটি। সেখানে প্রধান করা হয়েছে

জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে। মঙ্গলবার সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন এনএসসির ক্রীড়া পরিচালক মোহাম্মদ আমিনুল এহসান। এর আগে তিনি এনএসসির গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে মোহাম্মদ আমিনুল এহসান জানান, এনএসসি নীতিমালা ২০১৮-এর ২১ ধারা অনুযায়ী আমিনুলের কমিটি ভেঙে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। তিনি জানান, পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্তটি বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা আইসিসিকে জানানো হয়েছে।

তিনি আরও জানিয়েছেন, তামিম ইকবালের নেতৃত্বে অ্যাডহক কমিটির মেয়াদ তিন মাস।

অ্যাডহক কমিটির অন্য সদস্যরা হলেন রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদীন, আতহার আলী খান, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম ও ফাহিম সিনহা।

এই অ্যাডহক কমিটি তিন মাসের মধ্যে বিসিবির নির্বাচন আয়োজন করবে। পাশাপাশি সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম মসৃণভাবে চালিয়ে নেওয়ার দায়িত্বও এই কমিটির।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের অনুমোদনে গত মাসে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ। বিসিবির গত নির্বাচনে অনিয়ম ও কারসাজির অভিযোগ খতিয়ে দেখার দায়িত্ব দেওয়া হয় এই কমিটিকে। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বে সেই কমিটি তাদের প্রতিবেদন জমা দেন গত রোববার। এর দুই দিন পর ব‍্যবস্থা নিল জাতীয় ক্রীড়া পরিষদ।

বিসিবির অ্যাডহক কমিটি:

তামিম ইকবাল (কমিটির প্রধান), ফাহিম সিনহা, রফিকুল ইসলাম বাবু, সালমান ইস্পাহানি, তানজিল চৌধুরী, আতহার আলি খান, মিনহাজুল আবেদিন নান্নু, ইসরাফিল খসরু।

 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers