শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ , ২২ শাওয়াল ১৪৪৭

খেলা

ফ্রান্সের প্রধান কোচের দায়িত্ব নিতে রাজি জিদান

নিউজজি ক্রীড়া ডেস্ক এপ্রিল ৬, ২০২৬, ১৪:৫৯:৪৩

68
  • সংগৃহীত

২০২১ সালের জুনে রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছেড়েছিলেন জিনেতিন জিদান।  এরপর থেকেই ফুটবলের বাইরে তিনি। তবে চার বছর পর আবারও ফুটবলে ফিরতে যাচ্ছেন ফ্রান্সের এ কিংবদন্তি। এবার নিজেই সম্মত হয়েছে নিজ দেশের ফুটবলের হেড কোচ হতে। স্প্যানিশ প্রভাবশালী গণমাধ্যম ‘দিয়ারিও এএস’-এর এক প্রতিবেদনে জিদানের এই সম্মতির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এদিকে ফ্রান্স জাতীয় দলের বর্তমান কোচ দিদিয়ের দেশম গত মাসেই ঘোষণা করেছিলেন যে, ২০২৬ বিশ্বকাপের পর তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন। দেশমের সেই ঐতিহাসিক উত্তরসূরি হিসেবে ফুটবল বিশ্ব অনেক আগে থেকেই জিনেদিন জিদানকে কল্পনা করে আসছিল। প্রতিবেদন অনুযায়ী, ফরাসি ফুটবল ফেডারেশনের সঙ্গে জিদানের দীর্ঘদিনের আলোচনা এখন চূড়ান্ত রূপ নিয়েছে এবং তিনি মৌখিকভাবে দায়িত্ব গ্রহণের বিষয়ে তাঁর সম্মতির কথা জানিয়ে দিয়েছেন। এর ফলে বিশ্বকাপের পরই ফ্রান্সের ডাগআউটে জিজুর এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে।

২০২১ সালের জুনে রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছাড়ার পর থেকে জিনেদিন জিদান স্বেচ্ছায় ফুটবলের আড়ালে ছিলেন। এই সময়ে তার কাছে ইউরোপের অনেক শীর্ষস্থানীয় ক্লাব থেকে লোভনীয় প্রস্তাব এলেও তিনি জাতীয় দলের দায়িত্ব পাওয়ার অপেক্ষায় সেগুলো বিনম্রভাবে প্রত্যাখ্যান করেছেন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউরোপের একটি বড় ক্লাব তাঁকে তাৎক্ষণিকভাবে কোচ হিসেবে নিয়োগ দিতে চাইলেও জিদান তাঁদের সরাসরি না বলে দেন। সেই সময় তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে, তার ভবিষ্যৎ গন্তব্য ইতিমধ্যে নির্ধারিত হয়ে গেছে এবং তিনি এখন কেবল সময়ের অপেক্ষায় আছেন।

কোচ হিসেবে রিয়াল মাদ্রিদের হয়ে টানা তিনটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয় করেন জিদান। এর মাধ্যমে তিনি নিজেকে ইতিহাসের অন্যতম সফল কোচ হিসেবে প্রতিষ্ঠিত করেন। ফুটবল বিশ্লেষকরা মনে করছেন, জিদানের এই প্রত্যাবর্তন ফ্রান্স জাতীয় দলে এক নতুন প্রাণসঞ্চার করবে। বিশেষ করে কিলিয়ান এমবাপের মতো বর্তমান বিশ্বের সেরা তারকাদের সঙ্গে জিদানের রসায়ন ফরাসি ফুটবলকে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

আপাতত পুরো ফুটবল বিশ্ব তাকিয়ে আছে ২০২৬ বিশ্বকাপের পর সেই মাহেন্দ্রক্ষণের দিকে, যখন ডাগআউটে দাঁড়িয়ে জিনেদিন জিদান আবারও তার জাদুকরী নেতৃত্বের পরিচয় দেবেন। তার এই ফিরে আসার খবরে শুধু ফ্রান্স নয়, বরং বিশ্বজুড়ে তার কোটি ভক্তের মাঝে আনন্দের জোয়ার বইছে।

নিউজজি/সিআর/এসডি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers