শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ , ২২ শাওয়াল ১৪৪৭

খেলা

বাঁহাতি পেসারদের মধ্যে যে রেকর্ড শুধু মোস্তাফিজের ‎

নিউজজি ক্রীড়া ডেস্ক এপ্রিল ৪, ২০২৬, ১৬:১৮:২১

56
  • বাঁহাতি পেসারদের মধ্যে যে রেকর্ড শুধু মোস্তাফিজের ‎

‎নিজেকে অনন্য উচ্চতায় নিজেই নিলেন মোস্তাফিজুর রহমান। ‎স্বীকৃত টি-টোয়েন্টিতে পেসারদের মধ্যে এখন উইকেট নেওয়ায় সবার ওপরে তিনি। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) গতকাল মুলতান সুলতানসের বিপক্ষে ২ উইকেট নিয়ে শীর্ষে ওঠেন তিনি। বর্তমানে এ সংস্করণে মোস্তাফিজের উইকেটসংখ্যা ৪১৬।

মোস্তাফিজ ছাড়িয়ে গেছেনর মোহাম্মদ আমিরকে। তার চেয়ে মোস্তাফিজ ম্যাচও খেলেছেন বেশ কম। ৩৫৬ ম্যাচে আমিরের উইকেট ৪১৪টি, মোস্তাফিজের তাঁকে ছাড়িয়ে যেতে লেগেছে ৩২৫টি ম্যাচ।

‎পিএসএল শুরুর আগে মোস্তাফিজ এ তালিকায় ছিলেন তৃতীয়। টুর্নামেন্টে দ্বিতীয় ম্যাচে করাচি কিংসের বিপক্ষে ১ উইকেট নিয়ে দুইয়ে থাকা আরেক পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজকে ছাড়িয়ে যান। ২০২৩ সালে খেলা ছাড়া ওয়াহাব রিয়াজের উইকেট ৪১৩টি।

‎৪১৬ উইকেটের মধ্যে আন্তর্জাতিক টি–টুয়েন্টিতে মোস্তাফিজের উইকেট ১৫৮টি, যা বাংলাদেশের হয়ে সর্বোচ্চ। গত বছরের সেপ্টেম্বরে বাঁহাতি স্পিনার সাকিব আল হাসানকে ছাড়িয়ে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটের মালিক হন মোস্তাফিজ।

‎যদিও স্বীকৃত টি–টুয়েন্টিতে উইকেট নেওয়ায় এখনো মোস্তাফিজের চেয়ে সাকিব এগিয়ে। সাকিবের শিকার ৫০৭ উইকেট। এখানেও সাকিবকে অবশ্য মোস্তাফিজের ছাড়িয়ে যাওয়ারই কথা। ৩৯ বছর বয়সী সাকিব এখন খুব বেশি লিগে সুযোগ পান না। ২০২৪ সালের সেপ্টেম্বরের পর খেলতে পারেননি বাংলাদেশের হয়েও।

‎স্বীকৃত টি–টুয়েন্টিতে উইকেট নেওয়ায় মোস্তাফিজ সব মিলিয়ে আছেন ৭ নম্বরে। শীর্ষে রশিদ খান। আফগান এই লেগ স্পিনারের উইকেট ৭০৩টি।

‎নিউজজি/সিআর/এসডি

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers