রবিবার, ৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ , ১৯ রমজান ১৪৪৭

খেলা

দাপুটে জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু ইংল্যান্ডের

ক্রীড়া ডেস্ক ফেব্রুয়ারী ৮, ২০২৬, ২১:০৩:৩১

158
  • ছবি: ইন্টারনেট

টি–টোয়েন্টি বিশ্বকাপের শুরুটা দাপটের সঙ্গেই করল নিউ জিল্যান্ড। আফগানিস্তানের বিপক্ষে দলটি জিতেছে রেকর্ড গড়েই। 

আফগানিস্তানের দেওয়া ১৮৩ রানের লক্ষ্য তারা তাড়া করেছে ১৩ বল বাকি থাকতে জয় নিশ্চিত করে আফগানিস্তান।  বিশ্বকাপে এর আগে ১৭০ রানের বেশি তাড়া করে কখনো জেতেনি কিউইরা। চেন্নাইয়ে নিজেদের প্রথম ম্যাচেই সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়ল স্যান্টনারের দল।

টস জিতে আগে ব্যাট করে আফগানিস্তান তোলে ২০ ওভারে ৬ উইকেটে ১৮২ রান। দলটির হয়ে গুলবাদিন নাইব করেন ৬৩ রান। এটি তার ক্যারিয়ারসেরা ইনিংস। সেদিকউল্লাহ আতাল করেন ২৯ রান। রহমানউল্লাহ গুরবাজ করেন ২৭ রান। আজমতউল্লাহ ওমরজাই ও নাজিবুল্লাহ রাসুলিও প্রয়োজনীয় রান যোগ করেন। 

নিউজি ল্যান্ডের হয়ে লকি ফার্গুসন নেন ২ উইকেট। রাচিন রবীন্দ্র নেন একটি উইকেট। শুরুতে আফগানরা ভালো অবস্থায় থাকলেও শেষ দিকে দ্রুত উইকেট হারায়।

লক্ষ্য তাড়ায় নিউ জিল্যান্ডের শুরুটা সহজ ছিল না। নতুন বলে মুজিব উর রহমান দুই উইকেট তুলে নেন। ফিন অ্যালেন ও রাচিন রবীন্দ্র দুজনই বোল্ড হন। এক ওভারে দুই উইকেট নিয়ে ম্যাচে আফগানিস্তানকে ভালো অবস্থায় এনে দেন মুজিব।

এরপর ম্যাচ ঘুরিয়ে দেন টিম সেইফার্ট ও গ্লেন ফিলিপস। তৃতীয় উইকেটে তারা গড়েন ৭৪ রানের জুটি। ফিলিপস ২৫ বলে ৪২ রান করে আউট হন। তাকে ফিরিয়ে আফগানিস্তান কিছুটা আশায় ফিরেছিল। তবে সেইফার্ট ছিলেন দারুণ ছন্দে। নবীর এক ওভারে ছক্কা ও চার মেরে তিনি পৌঁছান ফিফটিতে। ওই ওভারেই আউট হন তিনি। ৬৫ রান করে ফেরেন এই ব্যাটসম্যান।

শেষ দিকে মিচেল ও মার্ক চ্যাপম্যান শান্ত মাথায় ম্যাচ শেষ করেন। শেষ পাঁচ ওভারে প্রয়োজন ছিল মাত্র ৩২ রান। কোনো চাপ ছাড়াই লক্ষ্য ছুঁয়ে ফেলে নিউ জিল্যান্ড।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন