রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২ , ২৯ রজব ১৪৪৭

খেলা

মঈন আলীর চোখে বাংলাদেশের পরবর্তী সুপারস্টার রিশাদ

ক্রীড়া ডেস্ক জানুয়ারী ১০, ২০২৬, ২১:২১:৩৫

157
  • ছবি: ইন্টারনেট

একটা সময় বাংলাদেশের ক্রিকেটে সুপারস্টার হিসেবে বিশ্ব ক্রিকেট চিনতো সাকিব আল হাসান-তামিম ইকবালদের। তাদের পরে বড় সুপারস্টার কে হবেন এ নিয়ে জল্পনা আছে সমর্থকদের। তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেনকে বাজি ইংল্যান্ডের অভিজ্ঞ অলরাউন্ডার মঈন আলীর। জানালেন, টাইগার এই লেগ স্পিনার হতে পারেন টাইগার ক্রিকেটের বড় সুপারস্টার। 

রিশাদ এবারের বিপিএলে নেই। তিনি আপাতত মাঠ মাতাচ্ছেন অস্ট্রেলিয়ার ঘরোয়া লিগ বিগ ব্যাশে। সেখানে দারুণ পারফরম্যান্সে এরই মধ্যে আলাদাভাবে নজর কেড়েছেন টাইগার স্পিনার। শনিবার সিলেট টাইটান্সের হয়ে সংবাদ সম্মেলনে এসে  রিশাদের বিগ ব্যাশে খেলা প্রসঙ্গে মঈন বলেন,  ‘আমি মনে করি, তার ক্ষেত্রে এখন বিগ ব্যাশে খেলার সিদ্ধান্ত সঠিক। সেখানে সে আরও বেশি শিখবে, আর সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্যও ভালো হবে। কারণ সে লেগ স্পিনার, তরুণ, প্রতিভাবান।’

মঈন আলীর মতে, রিশাদ শুধু একজন ভালো বোলারই নন বরং তার মধ্যে বাংলাদেশের ক্রিকেটে বড় খেলোয়াড় হওয়ার সম্ভাবনা রয়েছে, ‘আমার মনে হয়, সে (রিশাদ) বাংলাদেশে পরবর্তী বড় খেলোয়াড় হবে। সে দারুণ বোলার। সে এখন নিজের জায়গা তৈরি করছে…তাকে নিজের নাম তৈরি করতে হবে।’

পরে বাংলাদেশ ক্রিকেটের পরবর্তী সুপারস্টার কে—এই প্রশ্নে মঈন আলী বলেন, ‘আমি মনে করি, রিশাদই একজন। অবশ্যই। ভালো খেলোয়াড় আছে, ভালো তরুণ খেলোয়াড় আছে, কিন্তু আমার মনে হয় সে-ই।’

রিশাদের প্রতি কিছু পরামর্শও দিয়েছেন মঈন, ‘কঠোর পরিশ্রম করো। ব্যাটিংয়ে আরও বেশি পরিশ্রম করো। বোলিংয়েও কঠোর পরিশ্রম চালিয়ে যাও। অবশ্যই যতটা সম্ভব বিগ ব্যাশ খেলো, যত লিগ খেলতে পারো সব খেলো, আর শেখার চেষ্টা চালিয়ে যাও। কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই।’

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন