রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২ , ২৯ রজব ১৪৪৭

খেলা

রিশাদের দুর্দান্ত বোলিং, শীর্ষস্থান মজবুত হোবার্টের

ক্রীড়া ডেস্ক জানুয়ারী ৯, ২০২৬, ২১:৪৪:৩৪

113
  • ছবি: ইন্টারনেট

এবারের বিগ ব্যাশের শুরু থেকেই বল হাতে জাদু দেখাচ্ছেন রিশাদ হোসেন। সেই ধারাবাহিকতা এ স্পিনার ধরে রেখে শুক্রবার ৪ ওভার বোলিং করে মাত্র ২৬ রানে তুলে নেন ৩ উইকেট। তার নৈপুণ্যে হোবার্ট হারিকেনস জিতেটে অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে দাপটের সঙ্গে ৩৭ রানে। 

হোবার্টে টসে হেরে ব্যাটিংয়ে নেমে হারিকেনস তোলে ১৭৮ রান। জবাবে অ্যাডিলেড ৯ উইকেটে করতে পারে ১৪১ রান। এরফলে আরও একবার রিশাদের দুর্দান্ত স্পেলে টানা পঞ্চম জয় পেয়েছে হোবার্ট ।  ১২ পয়েন্ট নিয়ে রিশাদের দলটি বিগ ব্যাশের শীর্ষে রয়েছে।

শুক্রবার নিজেদের মাঠ বেলেরাইভ ওভালে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে হোবার্ট। তবে কেউই বেশিক্ষণ ক্রিজে থিতু হতে পারেননি। তবে বেশ কয়েকজন ক্যামিও ইনিংস খেলায় তারা চ্যালেঞ্জিং পুঁজি পেয়ে যায়। রেহান আহমেদ ১৭ বলে ২টি করে চার-ছক্কায় ২৯, ম্যাথু ওয়েড ১৯ বলে ২ চার ও এক ছক্কায় ২৭ এবং নিখিল চৌধুরী ২৩ রান করেছেন। বিপরীতে অ্যাডিলেডের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন লুক উড ও জেমি ওভারটন।

১৭৯ রানের লক্ষ্য তাড়ায় শুরুতেই বড় বিপর্যয়ে পড়ে অ্যাডিলেড। ৮ রানেই তারা ৪ উইকেট হারায়। এর মধ্যে হোবার্টের অধিনায়ক নাথান এলিস ও রাইলি মেরেডিথের ভাগে গেছে ২টি করে। এর পরের ম্যাজিক রিশাদের। তিনি ৩ উইকেট নিয়ে অ্যাডিলেডের মেরুদণ্ড আরও ভেঙে দেন। যদিও একপ্রান্তে অটল ছিলেন লিয়াম স্কট। তিনি শেষ পর্যন্ত অপরাজিত থেকে ক্রিজ ছেড়েছেন। দল জিতলে ৫৮ বলে ৬ চার ও ৫ ছক্কায় ৯১ রান করা স্কট হতে পারতেন অ্যাডিলেডের নায়ক। তবে আর কেউই তাকে সঙ্গ দিতে পারেননি।

স্কট ছাড়া অ্যাডিলেডের হয়ে দুই অঙ্কের (১১) ঘরে যেতে পেরেছেন কেবল লুক উড। এ ছাড়া দলটির আর কেউই ‍দুই অঙ্কের ঘর ছুঁতে পারেননি। ফলে স্কটের ৯১ রানের বাইরে বাকিরা মিলে করেছেন ৫০ রান। হোবার্টের হয়ে রিশাদ সর্বোচ্চ ৩ এবং মেরেডিথ ও এলিস ২টি করে উইকেট নিয়েছেন।

আগে থেকেই বিগ ব্যাশের পয়েন্ট টেবিলে শীর্ষস্থানে ছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হোবার্ট। আজ ৩৭ রানের জয়ে তারা সেটি আরও মজবুত করেছে। ৮ ম্যাচে ৬ জয়ে তাদের পয়েন্ট ১২। সমান ৮ পয়েন্ট নিয়ে এরপর যথাক্রমে অবস্থান করছে পার্থ স্কচার্স, মেলবোর্ন স্টারস ও সিডনি সিক্সার্স।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন