বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ , ৩ জুমাদিউল আউয়াল ১৪৪৮

খেলা

মিচেলের সেঞ্চুরিতে কষ্টার্জিত জয় নিউ জিল্যান্ডের

ক্রীড়া ডেস্ক নভেম্বর ১৬, ২০২৫, ১৮:৩৪:৫৩

340
  • ছবি: ক্রিকইনফো

ক্রাইস্টচার্চের কন্ডিশনে রবিবার বোলাররা পাচ্ছিল বাড়তি সহায়তা। তাতে ব্যাটারদের জন্য মেলে ধরার কাজটাই হচ্ছিল চ্যালেঞ্জিং। ঠিক এমন বিরুদ্ধ কন্ডিশনে দারুণ লড়াই করেন ড্যারিল মিচেল। এক পর্যায়ে তুলে নেন দুর্দান্ত সেঞ্চুরি। তার ইনিংসের সুবাদে নিউ জিল্যান্ড পেয়ে লড়াকু পুঁজি। জবাব দিতে নেমে ভালই খলছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে তারা শেষে এসে গড়বড় করে ফেলে। যে কারনে ৭ রানের কষ্টার্জিত জয় পায় কিউইরা। 

রবিবার টস হেরে ২৬৯ রানের পুঁজি গড়ে নিউ জিল্যান্ড থামিয়ে দেয় ২৬২ রানে। ওয়ানডে ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরিতে ১১৯ রান করেন মিচেল। তার ১১৮ বলের ইনিংসে ২ ছক্কার সঙ্গে চার ১২টি। এদিকে ১ ছক্কা ও ৭ চারে ৪৯ রান করেন ডেভন কনওয়ে।

ওয়েস্ট ইন্ডিজের সবাই পান ভালো শুরু। কিন্তু ফিফটি করতে পারেন কেবল শেরফেন রাদারফোর্ড, তিনটি করে ছক্কা-চারে ৫৫।

ওয়েস্ট ইন্ডিজের জেডেন সিলস ও নিউ জিল্যান্ডের কাইল জেমিসন পান তিনটি করে উইকেট।

আগে ব্যাট করতে নেমে ম্যাচের সপ্তম ওভারে  পরপর দুই বলে রাচিন রবীন্দ্র ও উইল ইয়াংকে ফিরে যান ম্যাথু ফোর্ডের শিকার হয়ে। কনওয়েকে নিয়ে ২৪ রানে ২ উইকেট হারানো দলকে টানেন মিচেল। দারুণ ব্যাটিংয়ে ৬১ বলে ফিফটি স্পর্শ করেন মিচেল। পঞ্চাশের খুব কাছে গিয়ে জাস্টিন গ্রেভসের বলে কট বিহাইন্ড হয়ে যান কনওয়ে। ভাঙে ৬৩ রানের জমে যাওয়া জুটি।

অভিজ্ঞ টম ল্যাথামকে টিকতে দেননি সিলস। মাইকেল ব্রেসওয়েলকে নিয়ে আরেকটি পঞ্চাশোর্ধ জুটি গড়েন মিচেল। ৩৫ রান করা ব্রেসওয়েলকে ফিরিয়ে ৬৯ রানের বন্ধনে ফাটল ধরান রোস্টন চেইস। কিছুক্ষণ পর সিলসের দ্বিতীয় শিকার হন মিচেল স্যান্টনার।

ওই ওভারেই চার মেরে কাঙ্ক্ষিত তিন অঙ্ক ছুঁয়ে হুঙ্কার দেন মিচেল। দুই বছর পর এবং ১৬ ওয়ানডে ও ১৫ ইনিংস পর শতকের স্বাদ পেলেন তিনি। সিলসকে ছক্কার চেষ্টায় মিড উইকেট সীমানায় ধরা পড়ে শেষ হয় মিচেলের চমৎকার ইনিংসের পথচলা।

শেষ দিকে ৩ চারে ১৬ বলে ২২ রান করে অপরাজিত থাকেন জ্যাকারি ফোকস।

৬ বছর পর ওয়ানডে খেলতে নেমে স্রেফ ৪ রান করে কট বিহাইন্ড হয়ে যান জন ক্যাম্পবেল। আলিক আথানেজ ও কেসি কার্টির ৬০ রানের জুটিতে শুরুর সেই ধাক্কা কাটিয়ে ওঠে ওয়েস্ট ইন্ডিজ। দুই ব্যাটসম্যানই রান তোলেন মন্থর গতিতে। তাদের ১০৮ বল স্থায়ী যুগলবন্দি ভাঙে ২৯ রান করতে ৫৮ বল খেলা আথানেজের বিদায়ে।

কিছুক্ষণ পর আরেক থিতু ব্যাটসম্যান কার্টিকে ফেরান জেমিসন। ২ চারে ৬৭ বলে ৩২ রান করেন কার্টি। এরপর রাদারফোর্ড ও শেই হোপের ব্যাটে লক্ষ্যের দিকে এগোতে থাকে ক্যারিবিয়ানরা। তাদের জুটিতে আসে ৫১ রান।

হোপের বিদায়ের পর দ্রুত ফিরে যান চেইসও। দলকে বিপদে ফেলে ড্রেসিং রুমের পথ ধরেন ৫৩ বলে ফিফটি করা রাদারফোর্ড।

শেষ তিন ওভারে ৪৫ রান দরকার ছিল সফরকারীদের। জ্যাকব ডাফিকে একটি করে চার মারেন গ্রেভস ও শেফার্ড। ৪৯তম ওভারে হেনরিকে ছক্কায় ওড়ান গ্রেভস। শেষ ৬ বলে ২০ রানের সমীকরণে ১২ রান করতে পারেন ওয়েস্ট ইন্ডিজ।

আগামী বুধবার নেপিয়ারে দ্বিতীয় ওয়ানডে। 

সংক্ষিপ্ত স্কোর:

নিউ জিল্যান্ড: ৫০ ওভারে ২৬৯/৭ (কনওয়ে ৪৯, রবীন্দ্র ৪, ইয়াং ০, মিচেল ১১৯, ল্যাথাম ১৮, ব্রেসওয়েল ৩৫, স্যান্টনার ১১, ফোকস ২২*, জেমিসন ১*; ফোর্ড ১০-১-৫৫-২, সিলস ৯-১-৪১-৩, শেফার্ড ৪-০-২৩-০, গ্রেভস ৮-০-৫৪-১, স্প্রিঙ্গার ৯-০-৫৯-০, চেইস ১০-০-৩৭-১)

ওয়েস্ট ইন্ডিজ: ৫০ ওভারে ২৬২/৬ (ক্যাম্পবেল ৪, আথানেজ ২৯, কার্টি ৩২, হোপ ৩৭, রাদারফোর্ড ৫৫, চেইস ১৬, গ্রেভস ৩৮*, শেফার্ড ২৬*; জেমিসন ১০-১-৫২-৩, হেনরি ১০-১-৪৬-১, ফোকস ৮-০-৩০-১, ডাফি ৯-২-৪৮-০, স্যান্টনার ১০-১-৪৬-১, ব্রেসওয়েল ৩-০-২৯-০)

ফল: নিউ জিল্যান্ড ৭ রানে জয়ী

ম্যাচ সেরা: ড্যারিল মিচেল

সিরিজ: ৩ ম্যাচের সিরিজের ১-০তে এগিয়ে নিউ জিল্যান্ড

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers