বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩২ আষাঢ় ১৪৩৩ , ৩০ মুহররম ১৪৪৮

খেলা

হামজা এখন ঢাকায়

ক্রীড়া ডেস্ক নভেম্বর ১০, ২০২৫, ১৮:২৬:৫৩

311
  • ছবি: ইন্টারনেট

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে আগামী ১৮ নভেম্বর ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এ ম্যাচে খেলবেন হামজা চৌধুরী। এজন্য সোমবার  বিকেল ৫টার পরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি।

বিমানবন্দরে নেমে সরাসরি টিম হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে যান হামজা। সেখানেই চলছে জাতীয় দলের ক্যাম্প। আজ কোনো প্রাকটিস না থাকায় হোটেলেই বিশ্রাম নেবেন ইংলিশ চ্যাম্পিয়নশিপের ক্লাব লেস্টার সিটি তারকা। 

বাংলাদেশ দল আগামীকাল অনুশীলন করবে বসুন্ধরা কিংস অ্যারেনায়। এদিন কোচ হাভিয়ের কাবরেরার প্রাকটিস সেশনে দেখা যাবে হামজাকে।  ১৩ নভেম্বর একই সময়ে হামজাদের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে নেপাল। এই ম্যাচে খেলতে পারেন হামজা চৌধুরী।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers