শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ , ১৪ জুমাদাউস সানি ১৪৪৭

খেলা

তামিমের সেঞ্চুরিতে আফগানদের হারিয়ে সমতায় সিরিজ শেষ যুবাদের

ক্রীড়া ডেস্ক নভেম্বর ৯, ২০২৫, ২০:৫২:০৪

166
  • ছবি: ইন্টারনেট

ব্যাট হাতে অবশেষে নিজেকে মেলে ধরলেন আজিজুল হাকিম তামিম। উপহার দিলেন দুর্দান্ত এক সেঞ্চুরি। তার অসাধারণ ইনিংসে ভর করে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ২-১ ব্যবধানে পিছিয়ে থাকার পর সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ।

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে রবিবার সিরিজের পঞ্চম ওয়ানডেতে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে ২ উইকেটে হারিয়েছে বাংলাদেশের যুবারা। তাতে পাঁচ ম্যাচের সিরিজ ২-২ সমতায় শেষ হয়। বাকি একটি ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে যায়।

টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০৮ রান সংগ্রহ করে সফরকারীরা। জবাবে তামিমের দুর্দান্ত সেঞ্চুরিতে ৪৫.৫ ওভারে ৮ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছায় টাইগার যুবারা। 

রানতাড়ায় নেমে শুরুতেই দুটি উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। দলীয় ২০ রানে শাহরিয়ার (৩) এবং ৪১ রানের কালাম (১৫) ফিরে যান। এরপর রিজান এসে ২৭ রান করে বিদায় নেন। পাঁচে নেমে আব্দুল্লাহও (১) সুবিধা করতে পারেননি। এতে করে বিপদে পড়ে যায় স্বাগতিকরা। কিন্তু অন্যপ্রান্তে উইকেট আগলে খেলতে থাকেন আজিজুল। ছয়ে নেমে ফরিদ হোসেন ২৩ রান যোগ করে বিদায় নেন। এরপর একে একে দেবাশীষ (৭) ও রাতুল (১) রান করে বিদায় নেন। এতে করে ১৬১ রান সংগ্রহ করতেই বাংলাদেশ হারিয়ে ফেলে ৭ উইকেট। আফগানরা যখন সিরিজ জয়ের স্বপ্নে বিভোর তখন অধিনায়ক আজিজুল অষ্টম উইকেটে শাহরিয়ার আল আমিনকে নিয়ে ৩৫ বলে ৪৬ রানের একটি জুটি গড়েন। সেই সঙ্গে সেঞ্চুরির দেখাও পান এই ওপেনিং অলরাউন্ডার। 

জয় থেকে ২ রান দূরে থাকতেই সাজঘরে ফেরেন আজিজুল। তারআগে অবশ্য ১১৮ বলে ৭ চার ও ৩ ছক্কায় ১০০ রানের জয়সূচক ইনিংস খেলেন তিনি। এরপর আল আমিন ও স্বাধীন জয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। আল আমিন ২১ বলে ১৭ রান করে অপরাজিত থাকেন। আফগানদের হয়ে ওয়াহিদউল্লাহ জাদরান ৪টি এবং আহমদজাই ও নিয়াজাই ২টি করে উইকেট নেন।

এর আগে আফগানিস্তানের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৬৮ রানের ইনিংস খেলেন ওসমান সাদাত। এছাড়া অধিনায়ক মাহবুব খান ৪০ এবং নিয়াজাই ৩২ রান করেন। বাংলাদেশের হয়ে রাতুল ২টি এবং রাজিন, আল আমিন ও শাহরিয়ার আহমেদ একটি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ : ২০৮/৮ (৫০ ওভার)

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ : ২১১/৮ (৪৫.৫ ওভার)

ফল : বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ২ উইকেটে জয়ী

সিরিজ: ৫ ম্যাচের সিরিজ ২-২ এ ড্র

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন