শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ , ১৪ জুমাদাউস সানি ১৪৪৭

খেলা

ব্রাজিল দলে ফিরতে নেইমারকে উপায় বাতলে দিলেন আনচেলত্তি

ক্রীড়া ডেস্ক নভেম্বর ৮, ২০২৫, ২১:১৩:৩১

272
  • ছবি: ইন্টারনেট

চোটের সঙ্গে নেইমারের লড়াই অনেক দিনেই। যে কারনে ফিটনেস দিয়ে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তিকেও সন্তুষ্ট করতে পারছেন না তিনি। তাই তার চতুর্থবার বিশ্বকাপে খেলা নিয়ে রয়েছে শঙ্কা। মাসে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। সেনেগাল ও তিউনিসিয়ার বিপক্ষে সেই ম্যাচের স্কোয়াডেও জায়গা হয়নি এ ফরোয়ার্ডের। তবে কিভাবে আবার ব্রাজিল দলে ফিরতে পারবেন নেইমার উপায় বাতলে দিলেন কোচ। 

গত কয়েক বছর ধরে নেইমার আর ইনজুরি কাঁধে কাঁধ মিলিয়ে চলছে। বর্তমানে তার শৈশবের ক্লাব সান্তোসে খেলছেন, কিন্তু ক্লাবও আছে অবনমনের শঙ্কায়। এদিকে ফিটনেস দিয়ে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তিকেও সন্তুষ্ট করতে পারছেন না তিনি। দুই বছরেরও বেশি সময় ধরে জাতীয় দলে ডাক পাননি। চতুর্থবার বিশ্বকাপে খেলতে পারবেন কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়ে গেছে। কোচ আনচেলত্তি তাকে দলে জায়গা পাওয়ার টোটকা বলে দিলেন।

সর্বশেষ ২০২৩ সালের অক্টোবরে ব্রাজিলের জার্সি পরেন নেইমার। পরে সান্তোসে চুক্তি করলেও জাতীয় দলের দরজা খুলতে পারেননি। নেইমারকে ছাড়া দল ঘোষণার ব্যাপারে প্রশ্ন শুনতেই ব্রাজিলের ইতালিয়ান কোচ বললেন, ‘হ্যাঁ, হ্যাঁ (হাসি), নেইমারকে নিয়ে (এখন পর্যন্ত সবচেয়ে বেশি প্রশ্ন শুনেছি)। কিন্তু এটা স্বাভাবিক, কারণ সে ব্রাজিলিয়ান ফুটবলের লিজেন্ড। তাই এটা স্বাভাবিক। আমি জানি সবাই চায় নেইমার তার সেরা শারীরিক অবস্থায় ফিরুক। সিবিএফ, কোচ, টেকনিক্যাল স্টাফরাও আশা করে নেইমার তার সেরা পর্যায়ে ফিরবে। কিন্তু সত্যিটা হলো আজকালের ফুটবল অনেক কিছু দাবি করে। শুধু প্রতিভা নয়, শারীরিক অবস্থাও, তীব্রতা... আশা করি নেইমার তার সেরা পর্যায়ে থাকবে।’

এরপর তিনি নেইমারকে পরামর্শ দিলেন, ‘আমি মনে করি তার আরও বেশি সেন্ট্রালি খেলা উচিত, উইঙ্গার হিসেবে নয়। কারণ বর্তমান ফুটবলে উইঙ্গাররা এমন খেলোয়াড়, যাদেরকে ডিফেন্সিভ খেলাও খেলতে হয়। যখন আপনি সেন্ট্রালি খেলবেন, তখন সেই কাজটা কমে যাবে। আমিও ভাবি, একজন খুব প্রতিভাবান খেলোয়াড়, যে কি না গোলের কাছে থাকে, সে অনেক বেশি গোলের সুযোগ পায়। (ফলস নাইন) হতে পারে তার জন্য আদর্শ জায়গা।’

ব্রাজিলের আগামী বছরের মার্চে রয়েছে প্রীতি ম্যাচ। সেই দলে ডাক পেতে হলে ফিট থেকে সান্তোসের হয়ে ধারাবাহিকতা ধরে রাখতে হবে নেইমারকে। এখন দেখার বিষয় কোচের শর্ত কতটা পূরন করতে পারেন তিনি। 

নিউজজি/সিআর 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন