শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ , ১৪ জুমাদাউস সানি ১৪৪৭

খেলা

অবশেষে আসছে এশিয়ার শ্রেষ্ঠত্বের ট্রফিকাণ্ডের সমাধান

ক্রীড়া ডেস্ক নভেম্বর ৮, ২০২৫, ২০:৫৩:৫৬

170
  • ছবি: ইন্টারনেট

আইসিসির এবারের সভার আলোচনার মূল কেন্দ্রে ছিলো এশিয়া কাপ ট্রফি বিতর্ক। এজন্য গুঞ্জন ছিল  দুই বোর্ডের মধ্যে বিরোধ মেটাতে একটি বিশেষ কমিটি গঠন করেছে আইসিসি। তবে তেমনটা হয়নি। এমনটাই জানিয়েছেন, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব দেবজিত সাইকিয়া।

ট্রফি সমস্যার সমাধানে জয় শাহের নেতৃত্বাধীন কাউন্সিল আইসিসির একজন কর্মকর্তার উপস্থিতিতে দুই বোর্ডের মধ্যে একটি পৃথক বৈঠকের ব্যবস্থা করেছিল বলে জানান সাইকিয়া।  বৈঠকে উপস্থিত ছিলেন সাইকিয়া ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মোহসিন নাকভি। 

ভারতের বৃহত্তম সংবাদ সংস্থা  প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া পিটিআই- কে সাইকিয়া বলেন, ‘পুরো দেশ অধীর আগ্রহে অপেক্ষা করছে ট্রফির জন্য, যা ভারত আগস্টে দুবাইয়ে এশিয়া কাপে জিতেছিল। কিন্তু এখনো ট্রফিটি ভারতে পৌঁছায়নি। আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক উভয় বৈঠকেই আমি উপস্থিত ছিলাম, পিসিবি চেয়ারম্যানও ছিলেন।‘

আনুষ্ঠানিক বৈঠকের এজেন্ডায় বিষয়টি না থাকলেও আলোচনা ফলপ্রসু হয়েছে বলেন সাইকিয়া,

‘আনুষ্ঠানিক বৈঠকের এজেন্ডায় বিষয়টি ছিল না। তবে আইসিসি একটি পৃথক বৈঠকের আয়োজন করে, যেখানে আমি, নাকভি এবং এক সিনিয়র আইসিসি কর্মকর্তা অংশ নেই। এটি আলোচনার শুরু করার একটি ইতিবাচক পদক্ষেপ। দুই পক্ষই সৌহার্দ্যপূর্ণভাবে অংশগ্রহণ করেছে, এবং আশা করি দ্রুত সমাধান হবে।‘

বিসিসিআই সচিব আরও জানান, দ্রুতই সমাধান বের করা হবে। ভারতের কাছে এশিয়া কাপের ট্রফি পৌঁছানোর প্রক্রিয়া চূড়ান্ত করতে দুই পক্ষ একসঙ্গে কাজ করবে। সাইকিয়ার ভাষায়, ‘উভয় পক্ষই যত তাড়াতাড়ি সম্ভব সমস্যাটি সমাধানের জন্য কিছু একটা কাজ করবে। বরফ এখন গলে গেছে, তাই বিভিন্ন বিকল্প নিয়ে কাজ করা হবে। অন্য পক্ষের থেকেও বিকল্প থাকবে, এবং এই সমস্যাটি নিষ্পত্তি করে একটি বন্ধুত্বপূর্ণ সমাধানে আসার জন্য আমরাও বিকল্প দেব।’

সেপ্টেম্বরে এশিয়া কাপ ফাইনাল জিতে ভারতীয় দল নাকভির হাত থেকে শিরোপা নিতে অস্বীকৃতি জানায়। এরপর থেকেই ট্রফিটি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এএসি) সদর দফতরে তালাবদ্ধ করে রেখেছেন নাকভি । 

নাকভির দাবি ছিলো সূর্যকুমার যাদবদের অবশ্যই ট্রফি তার কাছ থেকে গ্রহণ করতে হবে। এরপর তিনি এসিসির কর্মীদের নির্দেশ দেন, তার অনুমোদন ছাড়া যেন কেউ ট্রফি না সরায়।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন