বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ , ২ মুহররম ১৪৪৮

খেলা

টেস্ট দলে ফিরলেন মাহমুদুল, বাদ মাহিদুল, এনামুল, নাঈম

ক্রীড়া ডেস্ক নভেম্বর ৪, ২০২৫, ২১:১৫:৩৮

322
  • ছবি: ইন্টারনেট

ঘরের মাঠে আসন্ন আয়ারল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসবি)। সর্বশেষ খেলা টেস্ট দল থেকে বাদ পড়েছেন এনামুল হক, নাঈম হাসান ও মাহিদুল ইসলাম। ওই সিরিজের দলে না থাকা ওপেনার মাহমুদুল হাসান ফিরেছেন। 

আয়ারল্যান্ড সিরিজ দিয়েই অধিনায়কত্বের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন নাজমুল হোসেন। অবশ্য গত জুনে শ্রীলঙ্কা সফরে তার নেতৃত্ব ছাড়ার ঘোষণার পর বাংলাদেশ আর টেস্টই খেলেনি। আয়ারল্যান্ড সিরিজের আগে বিসিবির প্রস্তাবে সাড়া দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের আগামী চক্রের জন্য অধিনায়ক হয়েছেন নাজমুল।

সর্বশেষ টেস্ট বাংলাদেশ খেলে শ্রীলঙ্কার বিপক্ষে। যে সিরিজের চার ইনিংসের তিনটিতেই ব্যক্তিগত সংগ্রহ দুই অঙ্কের ঘরে নিতে পারেননি এনামুল। এবার তাঁকে বাদ দেওয়া হলো দল থেকে। গলে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেট পাওয়া নাঈম হাসানও নেই আয়ারল্যান্ড সিরিজের দলে। শ্রীলঙ্কার বিপক্ষে কোনো ম্যাচ না খেলেই বাদ পড়লেন মাহিদুল।

আগামী ১১ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ১৯ নভেম্বর মিরপুরে শুরু দ্বিতীয় টেস্ট। 

আয়ার‌ল্যান্ড সিরিজের টেস্ট দল: 

নাজমুল হোসেন (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, ইবাদত হোসেন ও হাসান মুরাদ।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers