বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩২ আষাঢ় ১৪৩৩ , ৩০ মুহররম ১৪৪৮

খেলা

শততম টেস্টের আগে মুশফিকের সেঞ্চুরি

ক্রীড়া ডেস্ক নভেম্বর ৪, ২০২৫, ১২:৩৩:৪৭

268
  • ছবি: ক্রিকইনফো

চলতি মাসেই আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ। এ সিরিজের দ্বিতীয়  ম্যাচটিই হবে মুশফিকুর রহিমের শততম টেস্ট। এমন মাইলফলকে পৌঁছানোর আগে মঙ্গলবার জাতীয় লিগে  ঢাকা বিভাগের বিপক্ষে সিলেট বিভাগের হয়ে সেঞ্চুরি করলেন তিনি।  এরপর হুঙ্কার ছুড়লেন মুষ্ঠিবদ্ধ হাত বোলারের দিকে দেখিয়ে। আগুনে দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়েও রইলেন বোলাদের দিকে। এরপর উঁচিয়ে ধরলেন ব্যাট ও হেলমেট।। টেস্টের লড়াইয়ের জন্য তার প্রস্তুতিটা দারুণ হলো এই সেঞ্চুরি দিয়ে।

সেঞ্চুরির থেকে সাত রানের দূরত্বে দিনটি শুরু করেন মুশফিক। দলের উইকেট বাকি তখনও তিনটি। বেশ নির্ভারই থাকার কথা তার। কিন্তু এই পথ পেরোতেই কঠিন চ্যালেঞ্জে পড়তে হয় তাকে অন্য প্রান্তে সহায়তা না পেয়ে।দিনের দ্বিতীয় ওভারেই আউট হয়ে যান ইবাদত হোসেন চৌধুরি। এক ওভার পরেই আউট দশে নামা সৈয়দ খালেদ আহমেদও। মুশফিক তখন অপরাজিত ৯৬ রানে, আরেক প্রান্তে শেষ ব্যাটসম্যান! তবে ওভারের শেষ বলটি ভালোভাবেই সামলে নেন শেষ ব্যাটসম্যান নাবিল সামাদ। পাঁচ উইকেট নেওয়ার সম্ভাবনায় থাকা রিপন মন্ডল রাউন্ড দা উইকেটে এসে বাউন্সার করেন বাঁহাতি নাবিলকে। তবে তিনি তা ছেড়ে দিতে পারেন ভালোভাবেই। পেসার এনামুলের করা পরের ওভারের প্রথম বলটি ডিফেন্স করেন মুশফিক। পরের বলেই স্কুপ শটে ওই বাউন্ডারি ও উদযাপন।

সেঞ্চুরির পর বেশিক্ষণ টিকতে পারেননি মুশফিক। শেষ পর্যন্ত অভিজ্ঞ এই ব্যাটসম্যানের বিদায়েই শেষ হয় ইনিংস। ৮ চার ও ২ ছক্কায় ২০৫ বলে ১১৫ রানে বোল্ড হন তিনি তাইবুর রহমানের বাঁহাতি স্পিনে। তার বিদায়ে সিলেটের ইনিংস শেষ হয় ২৯০ রানে। ২০ রানের লিড পায় ঢাকা।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers