রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ , ৩ সফর ১৪৪৮

খেলা

টি-টোয়েন্টি বিশ্বকাপে আমিরাত, চূড়ান্ত হল ২০ দলও

ক্রীড়া ডেস্ক অক্টোবর ১৬, ২০২৫, ২১:২৮:০২

221
  • ছবি: ইন্টারনেট

২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপের সব দল হিসেবে টিকিট নিশ্চিত করল সংযুক্ত আরব আমিরাত। এশিয়া–প্যাসিফিক অঞ্চলের বাছাইয়ে বৃহস্পতিবার জাপানকে ৮ উইকেটে হারিয়ে আমিরাত বিশ্বকাপে খেলার টিকিট পায়। এ নিয়ে দশম টি–টোয়েন্টি বিশ্বকাপের ২০টি দলই চূড়ান্ত হয়ে গেল। আগামী বছরের ফেব্রুয়ারি–মার্চে যৌথভাবে ভারত ও শ্রীলঙ্কায় হবে টি–টোয়েন্টি বিশ্বকাপ।

সুপার সিক্সের ম্যাচে ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে বৃহস্পতিবার  টসে হেরে ব্যাটিংয়ে নেমে জাপান ৯ উইকেটে ১১৬ রান করে। রান তাড়া করতে নেমে ১২.১ ওভারে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় আরব আমিরাত। এই জয়ে এশিয়া–প্যাসিফিক অঞ্চল বাছাইয়ের সুপার সিক্সে ৬ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে উঠে এসেছে আমিরাত। শীর্ষে থাকা নেপাল ও তিনে থাকা ওমানের পয়েন্টও ৬ করে। বাকি তিন দল কাতার, জাপান ও সামোয়ার ম্যাচ বাকি থাকলেও কারও পয়েন্ট ৪–এর বেশি হওয়া সম্ভব নয় বলে শীর্ষ তিন দল নিশ্চিত হয়ে গেছে আজই।

আগেই ২০২৬ বিশ্বকাপে স্বাগতিক হিসেবে অংশগ্রহণ নিশ্চিত হয়েছিল ভারত ও শ্রীলঙ্কার। এরপর ২০২৪ আসরের শীর্ষ ৭ দল (ভারত ও শ্রীলঙ্কা বাদে) হিসেবে জায়গা করেছে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। এ ছাড়া নির্দিষ্ট সময়ের মধ্যে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় জায়গা করেছে আয়ারল্যান্ড, নিউ জিল্যান্ড ও পাকিস্তান।

বাকি আটটি দল বিভিন্ন অঞ্চলে বাছাই টুর্নামেন্ট খেলে বিশ্বকাপে জায়গা করে নেয়।  আমেরিকা অঞ্চল থেকে কানাডা, ইউরোপ থেকে ইতালি ও নেদারল্যান্ডস এবং আফ্রিকা থেকে নামিবিয়া ও জিম্বাবুয়ে বাছাইপর্ব টপকে বিশ্বকাপের চূড়ান্ত পর্বের টিকিট কেটেছে। বাকি থাকা এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে নেপাল ও ওমানের পর আজ জায়গা করে নিয়েছে আমিরাত।

২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপের ২০ দল

স্বাগতিক হিসেবে: ভারত ও শ্রীলঙ্কা।

২০২৪ আসরের পারফরম্যান্সের ভিত্তিতে: বাংলাদেশ, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ,

র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে: আয়ারল্যান্ড, নিউ জিল্যান্ড ও পাকিস্তান।

বাছাইপর্ব খেলে: কানাডা (আমেরিকা অঞ্চল থেকে), ইতালি, নেদারল্যান্ডস (ইউরোপ থেকে), নামিবিয়া, জিম্বাবুয়ে (আফ্রিকা থেকে), নেপাল, ওমান, সংযুক্ত আরব আমিরাত (এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে)।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers