বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ , ২৮ শাওয়াল ১৪৪৭

খেলা

যে কারনে সৌম্য-মাহিদুল জায়গা পেলেন দলে

ক্রীড়া ডেস্ক অক্টোবর ১৬, ২০২৫, ২১:১৩:৩১

250
  • ছবি: ইন্টারনেট

ওয়ানডে লম্বা সময় ধরেই হতাশা উপহার দিয়ে আসেছে বাংলাদেশ। যার সবশেষটা দেখা গেল আফগানিস্তানের বিপক্ষে সদ্যই। যে কারনে টাইগার ওয়ানডে স্কোয়াডে পরিকর্তন অনুমান করা যাচ্ছিল। প্রত্যাশিতভাবেই দুটি পরিবর্তন এনে বৃহস্পতিবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছেন নির্বাচকেরা।

ওয়ানডে দলে ফেরানো হয়েছে সৌম্য সরকারকে। দলে নতুন মুখ প্রথমবারের মতো ওয়ানডে দলে সুযোগ পাওয়া মাহিদুল ইসলাম। গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছে মাহিদুলের, জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত তিনি খেলেছেন ওই একটি ম্যাচই। সৌম্য ও মাহিদুলকে জায়গা দিতে ছিটকে গেছেন ওপেনার মোহাম্মদ নাঈম ও পেসার নাহিদ রানা।

সৌম্য কেন দলে? এর ব্যাখ্যায় বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন বলেছেন, ‘তিনি অনেক অভিজ্ঞ একজন খেলোয়াড়। প্রায় ৮০টির (৭৬টি) মতো ওয়ানডে খেলে ফেলেছেন, প্রায় ১০ বছর ধরে খেলছেন। গত বছরের নভেম্বরের দিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাঁর ব্যাটিংয়ে যথেষ্ট সফলতা ছিল। সেই দলটার সঙ্গেই আমরা আবার খেলছি। লিটন দাস যেহেতু দলে নেই, একজন অভিজ্ঞ খেলোয়াড় হিসেবে আমরা সৌম্য সরকারকে নিয়েছি।’

গত বছর একটি টেস্ট খেলা মাহিদুল এর আগে টি–টোয়েন্টি দলেও সুযোগ পেয়েছিলেন, কিন্তু ম্যাচ খেলা হয়নি। লিস্ট ‘এ’ ক্রিকেটে ৯৬ ম্যাচে ৪ সেঞ্চুরি ও ২৮ ফিফটিতে ৩৪২৯ রান তার। গত ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের হয়ে প্রায় ৪৮ গড়ে রান করেছিলেন ৪৩১। গত মে মাসে লিস্ট ‘এ’ ক্রিকেটে নিজের সর্বশেষ ম্যাচে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে সেঞ্চুরিও করেছিলেন মাহিদুল। তাকে দলে নেওয়ার ব্যাখ্যায় প্রধান নির্বাচক বলেছেন, ‘দলের মিডল অর্ডারের প্রায় সবাই রানখরায় আছে। তো সেই জায়গায় আমরা মাহিদুলকে এনেছি। পরের বিশ্বকাপের জন্য কলেবর বৃদ্ধি করতে যাঁরা সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী থাকবেন, তার মধ্য থেকে মাহিদুল ইসলামের নামটা নিশ্চয়ই অনেক উজ্জ্বল।’

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers