সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ , ১ রবিউস সানি ১৪৪৮

খেলা

বিপিএলের দায়িত্বে আমিনুল, সদস্যসচিব ইফতেখার

ক্রীড়া ডেস্ক অক্টোবর ৭, ২০২৫, ২১:৪০:৩৮

267
  • ছবি: ইন্টারনেট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন পরিচালনা পর্ষদের বাকি অংশ হয়েছে আজ মিরপুরে বিসিবি কার্যালয়ে। সেখানে বন্টন হয়েছে বিসিবির ২৩টি স্থায়ী কমিটির প্রধানের দায়িত্ব। নবনির্বাচিত পরিচালকদের মধ্যে, সিদ্ধান্ত হয়েছে আগামী ডিসেম্বর-জানুয়ারিতে বিপিএলের পরের আসর আয়োজনেরও।

বিপিএল গভর্নিং কাউন্সিল প্রধানের দায়িত্বটা বিসিবি সভাপতি আমিনুল ইসলাম নিজের কাছেই রেখেছেন। গভর্নিং কাউন্সিলের নতুন সদস্যসচিব হয়েছেন ইফতেখার রহমান। সর্বশেষ বোর্ডে বিপিএল প্রধান ছিলেন সাবেক পরিচালক মাহবুবুল আনাম। গতকাল অনুষ্ঠিত এবারের পরিচালনা পর্ষদের নির্বাচনে অংশ নেননি তিনি।
 
বিসিবির পরিচালক ইফতেখার রহমান সভা শেষে জানিয়েছেন, বিসিবি সভাপতি নিজেই স্থায়ী কমিটিগুলোর প্রধান নির্বাচন করে বোর্ডকে তা জানিয়েছেন। দায়িত্বপ্রাপ্ত পরিচালকেরাও তা সাদরে গ্রহণ করেছেন।
 
বিপিএল গভর্নিং কাউন্সিল ছাড়াও ওয়ার্কিং কমিটি এবং গ্রাউন্ডস কমিটিও নিজের কাছেই রেখেছেন আমিনুল। ক্রিকেট পরিচালনা কমিটির প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে আগে থেকেই এই কমিটির দায়িত্বে থাকা নাজমূল আবেদীনকে। আরেকটি গুরুত্বপূর্ণ কমিটি গেম ডেভেলপমেন্টের প্রধান হয়েছেন ইশতিয়াক সাদেক।বয়সভিত্তিক ক্রিকেট কমিটির প্রধান হয়েছেন আসিফ আকবর।
 
জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ হাই পারফরম্যান্স এবং আরেক সাবেক ক্রিকেটার আবদুর রাজ্জাক পেয়েছেন মহিলা উইং প্রধানের দায়িত্ব।
 
বিসিবির সাবেক সভাপতি ও বর্তমান পরিচালনা পর্ষদের সহসভাপতি ফারুক আহমেদ কোনো কমিটিরই প্রধান হননি। 
 
পরিচালকেরা কে কোন কমিটির দায়িত্বে
 
ওয়ার্কিং কমিটি—আমিনুল ইসলাম
ক্রিকেট অপারেশনস কমিটি—নাজমূল আবেদীন
অর্থ কমিটি—এম নাজমুল ইসলাম
ডিসিপ্লিনারি কমিটি—ফায়াজুর রহমান
গেম ডেভেলপমেন্ট কমিটি— ইসতিয়াক সাদেক
বয়সভিত্তিক ক্রিকেট—আসিফ আকবর
গ্রাউন্ডস কমিটি— আমিনুল ইসলাম
ফ্যাসিলিটিজ কমিটি— শানিয়ান তানিম
আম্পায়ার্স কমিটি—ইফতেখার রহমান
মার্কেটিং কমিটি— শাখাওয়াত হোসেন
অডিট কমিটি—মুখলেসুর রহমান
নারী উইং— আবদুর রাজ্জাক
লজিস্টিকস কমিটি— ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক
মেডিকেল কমিটি— মনজুর আলম
টেন্ডার অ্যান্ড পারচেজ কমিটি— আবুল বাশার
মিডিয়া কমিটি— আমজাদ হোসেন
সিসিডিএম— আদনান রহমান
ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট কমিটি—জুলফিকার আলী খান
বাংলাদেশ টাইগার্স— রাহাত শামস
ওয়ালফেয়ার কমিটি—মুখছেদুল কামাল
 
নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers