বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩২ আষাঢ় ১৪৩৩ , ৩০ মুহররম ১৪৪৮

খেলা

আহমেদাবাদ টেস্ট: প্রথম দিনেই ব্যাকফুটে ওয়েস্ট ইন্ডিজ

ক্রীড়া ডেস্ক অক্টোবর ২, ২০২৫, ২২:১২:৫৯

195
  • ছবি: ক্রিকইনফো

জাসপ্রিত বুমরাহ আর মোহাম্মদ সিরাজের তোপে আহমেদাবাদ টেস্টের প্রথম দিনেই বিপদে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। এদিন টস জিতে আগে ব্যাট করতে নেমে সফরকারীরা গুড়িয়ে যায় মাত্র ১৬২ রানে। জবাবে ব্যাট করতে নেমে ৩৮ ওভারে ২ উইকেটে ১২১ রান তুলেছে ভারত। ৮ উইকেট হাতে নিয়ে স্রেফ ৪১ রানে পিছিয়ে আছে তারা। জয়সওয়াল ৩৬ করে ফিরে গেলেও ১১৪ বলে ৫৩ রান নিয়ে ক্রিজে আছেন লোকেশ রাহুল। তিনে নেমে সাই সুদর্শন ফেরেন ৭ রান  করেন। অধিনায়ক শুভমান গিল ৪২ বলে ১৮ রান নিয়ে খেলছেন।

বৃহস্পতিবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বল হাতে ৪২ রানে ৩ উইকেট নেন বুমরাহ, ৪০ রানে ৪ উইকেট নিয়ে দলের সেরা বোলার সিরাজ।  কুলদীপ যাদব ২৫ রানে পান ২ উইকেট। 

টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে ক্যারিবিয়ানরা। পঞ্চাশ রানের ভেতর তারা হারিয়ে ফেলে টপ অর্ডারের চার ব্যাটার। বুমরাহ-সিরাজের ঝাঁজের পর মাঝের ওভারে স্পিন ভেল্কি দেখান কুলদীপ ও ওয়াশিংটন সুন্দর। এই দুই স্পিনার মিলে তুলেন আরও ৩ উইকেট। অভিজ্ঞ রবীন্দ্র জাদেজাকে ৩ ওভারের বেশি বলই করতে হয়নি। যে কারনে দেড়শ পার করে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। 

জবাব দিতে নেমে জয়সওয়াল-রাহুল মিলে পান দারুণ শুরু। দুই ওপেনার বিচ্ছিন্ন হন ১৯তম ওভারে। দলের ৬৮ রানে জেডন সিলসের বলে ক্যাচ দিয়ে থামেন জয়সওয়াল। সুদর্শন টিকতে পারেন ১৯ বল, তার হন্তারক রোস্টন চেজ। এরপর আর কোন বিপর্যয় নয়, ৩১ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিন শেষ করেন রাহুল-গিল।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers