বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ , ৪ রবিউস সানি ১৪৪৮

খেলা

বাংলাদেশের মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ শুরু আজ

ক্রীড়া ডেস্ক অক্টোবর ২, ২০২৫, ১২:২১:৫৮

506
  • ছবি: ইন্টারনেট

নারী ওয়ানডে বিশ্বকাপ মাঠে গড়িয়েছে ৩০ সেপ্টেম্বর। তবে বাংলাদেশ দলের এ টুর্নামেন্টের পথচলা শুরু হচ্ছে আজ। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে প্রথম ম্যাচে নিগার সুলতানাদের প্রতিপক্ষ পাকিস্তা।

ছয় মাস আগে পাকিস্তানে অনুষ্ঠিত বাছাইপর্বে নেট রান রেটে সূক্ষ্মতম ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে টপকে নারী বিশ্বকাপে জায়গা করে নিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয়বার ওয়ানডে বিশ্বকাপ খেলছে বাংলাদেশ।

আট দলের বিশ্বকাপে প্রতিটি দল প্রতিটি দলের বিপক্ষে খেলবে। লিগ পর্ব শেষে সেমিফাইনালে উঠবে পয়েন্ট তালিকার শীর্ষ চার দল। বিজয়ী দুই দল মুখোমুখি হবে ২ নভেম্বরের ফাইনালে

আজ প্রথম ম্যাচটি শ্রীলঙ্কায় খেলার পর লিগ পর্বে বাংলাদেশের শেষ ছয়টি ম্যাচই ভারতে। বাংলাদেশ যদি নকআউট পর্বে ওঠে আর প্রতিপক্ষ হিসেবে পাকিস্তানকে পায় তবে আবার ফিরতে হবে শ্রীলঙ্কায়।

ওয়ানডে বিশ্বকাপের প্রথম পর্বে বাংলাদেশের ম্যাচ কবে কখন-

তারিখ                          বিপক্ষ                    ভেন্যু

২ অক্টোবর পাকিস্তান কলম্বো

৭ অক্টোবর ইংল্যান্ড গুয়াহাটি

১০ অক্টোবর নিউ জিল্যান্ড গুয়াহাটি

১৩ অক্টোবর দ. আফ্রিকা বিশাখাপট্টনম

১৬ অক্টোবর              অস্ট্রেলিয়া              বিশাখাপট্টনম

২০ অক্টোবর শ্রীলঙ্কা নাবি মুম্বাই

২৬ অক্টোবর ভারত নাবি মুম্বাই

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers