বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২৪ জিলহজ ১৪৪৭

খেলা

ওয়ানডে-টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ

ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ১৬, ২০২৫, ২০:৫২:৫৬

389
  • ছবি: ইন্টারনেট

আগামী মাসে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। দুই ফরম্যাটের সিরিজ মিরপুর ও চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। আজ (মঙ্গলবার) আসন্ন বাংলাদেশ-উইন্ডিজ সিরিজের সূচি ঘোষণা করেছে বিসিবি। 

ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফর শুরু হবে  ১৮ অক্টোবর ওয়ানডে দিয়ে। এরপর ২০ ও ২৩ অক্টোবর বাকি দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে। ৫০ ওভারের এই লড়াইয়ের পুরোটাই হবে মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। পরবর্তীতে টি-টোয়েন্টি সিরিজ খেলতে দুই দল চট্টগ্রামে উড়াল দেবে। বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে (সাবেক জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম) তিনটি টি-টোয়েন্টি হবে যথাক্রমে ২৭ ও ৩০ অক্টোবর এবং ১ নভেম্বর।

এর আগে ২০২৪ সালের ডিসেম্বর-জানুয়ারিতে বাংলাদেশ শেষবার ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছিল। যেখানে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ক্যারিবিয়ানদের প্রথমবারের মতো হোয়াইটওয়াশ করেছিল টাইগাররা। 

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি

ওয়ানডে সিরিজ শের-ই বাংলা স্টেডিয়াম, মিরপুর

প্রথম ওয়ানডে ১৮ অক্টোবর 

দ্বিতীয় ওয়ানডে ২০ অক্টোবর 

তৃতীয় ওয়ানডে ২৩ অক্টোবর

আরও পড়ুন

টি-টোয়েন্টি সিরিজ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়াম, চট্টগ্রাম 

প্রথম টি-টোয়েন্টি ২৭ অক্টোবর

দ্বিতীয় টি-টোয়েন্টি ৩০ অক্টোবর

তৃতীয় টি-টোয়েন্টি ১ নভেম্বর

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers