শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ , ২৯ শাওয়াল ১৪৪৭

খেলা

চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই এশিয়া কাপে যাচ্ছি: জাকের

ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ৭, ২০২৫, ১২:৩৯:০০

197
  • ছবি: ইন্টারনেট

এশিয়া কাপের শিরোপা জেতার সুযোগ বাংলাদেশের সামনে এসেছিল তিন তিন বার। কিন্তু একবার কাঙ্খিত সেই ট্রফি ছুঁতে পারেনি টিম টাইগার্স। তবে অতীতের সেসব হতাশা ভুলে এবার নতুন আসরে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাত্রা শুরু করেছে লিটন কুমার দাসের দল।

টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপ খেলতে রোববার সকাল ১০টা ১৫ মিনিটের ফ্লাইটে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে উড়াল দিয়েছে বাংলাদেশের প্রথম বহর। পরে সন্ধ্যা সাড়ে ৭টায় আরেক বহরে যাবেন বাকিরা।

এশিয়া কাপ ২০২৫-এর আগে আত্মবিশ্বাসী মনোভাব নিয়ে কথা বলেছেন বাংলাদেশের ক্রিকেটার জাকের আলী অনিক। দেশ ছাড়ার আগে তিনি স্পষ্ট জানিয়ে দেন, দল শুধুমাত্র অংশগ্রহণ করতে যাচ্ছে না, বরং চোখ রেখেছে শিরোপার দিকেই, ‘আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই যাচ্ছি। প্রস্তুতিটা খুব ভালো হয়েছে। দলের সবাই ইতিবাচক মানসিকতা নিয়ে আছে, যা ফলাফলে প্রভাব ফেলবে।’

এবারের এশিয়া কাপে বাংলাদেশ খেলবে 'বি' গ্রুপে। যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ হংকং, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান। তিনটি ম্যাচের মধ্যে অন্তত দুটিতে জিততে পারলেই এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত হবে বাংলাদেশের।

এবারের এশিয়া কাপে ম্যাচ বাই ম্যাচ টার্গেট করে এগোনোর পরিকল্পনা রয়েছে বাংলাদেশের। এ ব্যাপারে জাকের বলেন, ‘প্রত্যেকটা ম্যাচে স্টেপ বাই স্টেপ ভালো করার চেষ্টা থাকবে। এরজন্য ভালো প্রস্তুতি নেওয়া হয়েছে।’

সবমিলিয়ে মূল লক্ষ্য একটাই—চ্যাম্পিয়ন হওয়া। এই লক্ষ্যের পেছনে দলের মানসিক প্রস্তুতিকেও গুরুত্বপূর্ণ মনে করছেন জাকের, ‘আমরা মনেপ্রাণে বিশ্বাস করি যে চ্যাম্পিয়ন হতে পারি। সেই মাইন্ডসেট নিয়েই যাচ্ছি।’

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers