সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ , ২৫ সফর ১৪৪৮

খেলা

নেইমার–ভিনিসিয়ুসহীন ব্রাজিলের দুর্দান্ত জয়

ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ৫, ২০২৫, ১০:৩৮:২১

106
  • ছবি: ইন্টারনেট

চিলির বিপক্ষে নেইমার-ভিনিসিয়ুস-রদ্রিগোস একাধিক তারকারা ছিলেন না। তারপরও মাঠের ফুটবলে একটু প্রভাব পড়েনি ব্রাজিলের। বিশ্বকাপ বাছেইয়ের ম্যাচে ঘরের মাঠে ৩-০ গোলের দাপুটে এক জয়ই পেয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ব্রাজিলের জয়ে গোল করেছেন এস্তেভাও, লুকাস পাকেতা এবং ব্রুনো গিমারেস।

ঘরের মাঠে মারাকানায় শুক্রবার বাংলাদেশ সময় সকালে শুরু থেকেই  বল দখল, আক্রমণ ও সুযোগ তৈরিসহ সব দিক থেকেই দাপট দেখায় ব্রাজিল। ৬৫ শতাংশ বলের দখল রেখে ব্রাজিল ২২টি শট নিয়ে ৮টিই রেখেছে লক্ষ্যে। অন্য দিকে ৩৫ শতাংশ বলের দখল রাখা চিলি ৩টি শট নিলেও কোনোটিই লক্ষ্যে ছিল না। এই পরিসংখ্যানই বলে দিচ্ছে ম্যাচটা কতটা এক পাক্ষিক ছিল।

শুক্রবার শুরু থেকেই প্রতিপক্ষের রক্ষণে একাধিক আক্রমণই চালায় ব্রাজিল। তবে প্রথমার্ধে অতিথিদের অতিরক্ষণাত্মক ফুটবলের কারণে কিছুটা ভুগেছে ব্রাজিল। কাছাকাছি গিয়েও পাচ্ছিল না গোল। তবে একের পর এক আক্রমণে শেষ পর্যন্ত ভেঙে পড়ে চিলির ডিফেন্স। ম্যাচের ৩৮ মিনিটে অবিশ্বাস্য এক বাইসাইকেল গোলে ব্রাজিলকে এগিয়ে দেন এস্তেভাও। এটিই ব্রাজিলের জার্সিতে এস্তেভাওয়ের প্রথম গোল। এই এক গোল নিয়েই বিরতিতে যায় ব্রাজিল।

দ্বিতীয়ার্ধে একাধিক পরিবর্তন করেন ব্রাজিল কোচ। তাতেই ম্যাচের চিত্র পুরোপুরি পাল্টে যায়। বিশেষ  লুইস হেনরিখের আগমন। জেনিতের এই স্ট্রাইকার চিলির রক্ষণভাগ ভাঙতে ব্রাজিলের যে বেগ পেতে হচ্ছিল, সেই সমস্যার সমাধান করেন। ম্যাচের ৭২ মিনিটে পাকেতার গোলটিতে সহায়তাও করেছেন তিনি। বাঁ প্রান্ত দিয়ে দারুণভাবে ড্রিবল করে তাঁর করা ক্রসেই হেডে গোল করেন পাকেতা।

৭৬ মিনিটে ম্যাচের তৃতীয় ও শেষ গোলটিতেও ছিল হেনরিখের অবদান। দারুণ এক আক্রমণে, এবার ডান দিক ধরে উঠে তিনি ব্রুনো গিমারেসের সঙ্গে দারুণ সমন্বয় গড়ে তোলেন। এরপর পাউলো দিয়াজকে দারুণ এক ড্রিবলে পরাস্ত করে নেন জোরালো শট, যা ফিরে আসে ক্রসবারে লেগে। ফিরতি বল জালে ঠেলে দিয়ে গোল আদায় করেন গিমারেস। এই গোলই নিশ্চিত হয় ব্রাজিলের ৩-০ গোলের জয়।

এদিন ভেনেজুয়েলাকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ১৭ ম‍্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বিশ্ব চ‍্যাম্পিয়নরা। এই জয়ে ২৮ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে এসেছে ব্রাজিল। পেরুকে ৩-০ গোলে হারিয়ে সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে উরুগুয়ে। ২৭ পয়েন্ট নিয়ে তিনে আছে দুইবারের বিশ্ব চ‍্যাম্পিনরা। বলিভিয়াকে একই ব‍্যবধানে হারিয়ে সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে কলম্বিয়া। ২৫ পয়েন্ট নিয়ে তারা আছে পাঁচে।

আর্জেন্টিনা ও ব্রাজিলের পাশাপাশি আগেই চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করেছিল একুয়েডর। তাদের সঙ্গে গোলশূন‍্য ড্র করে প‍্যারাগুয়েও জায়গা করে নিয়েছে ২০২৬ বিশ্বকাপে। ২৬ পয়েন্ট নিয়ে চারে আছে একুয়েডর। এক পয়েন্ট কম নিয়ে ছয়ে প‍্যারাগুয়ে। আন্তমহাদেশীয় প্লে-অফের জন‍্য লড়াইয়ে আছে পরের দুটি স্থানে থাকা ভেনেজুয়েলা (১৮) ও বলিভিয়া (১৭)।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers