মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ , ২ রবিউস সানি ১৪৪৮

খেলা

ঘরের মাঠে শেষটা জোড়া গোলে রাঙালেন মেসি

ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ৫, ২০২৫, ০৯:৪৬:০৮

415
  • ছবি: ইন্টারনেট

দুদিন  আগে লিওনেল মেসি জানিয়েছিলেন শুক্রবারই ঘরের মাঠে শেষ ম্যাচ খেলতে নামবেন। তাই ২০২৬ বিশ্বকাপের টিকেট অনেক আগেই নিশ্চিত হওয়ার পরও এদিন  ভেনেজুয়েলার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচটি কিং লিওয়ের জন্য হয়ে উঠে গুরুত্বপূর্ণ, বিশেষ উপলক্ষ। হতাশ করেননি তিনি। দুর্দান্ত খেলেছেন। দুবার প্রতিপক্ষের জালে জড়িয়েছেন বল। দেশের মাটিতে দলের সেরা তারকার শেষটা উজ্জ্বল করতে তার সতীর্থরাও নিজেদের মেলে ধরেন। যে কারনে দাঁড়াতে পারেনি ভেনেজুয়েলা। ৩-০ গোলের জয়ে ঘরের মাঠে শেষটা রাঙালেন মেসি।  

আর্জেন্টিনার জার্সিতে দেশের মাটিতে মেসির প্রথম ম্যাচটা ছিল ২০ বছর আগে এস্তাদিও মনুমন্তোলের টইটম্বুর স্টেডিয়ামেই। শুক্রবার সেখানেই চোখের পানি আটকাতে কষ্ট হচ্ছিল কিং লিওয়ের। তবে এরমধ্যেই গ্যালারিতে উৎসবের ঢাকে তার বিদায়ের রাগিনীর সুরও বেজেছে। মেসিও মাঠের ফুটবলে দিয়েছেন সমর্থকদের প্রতিদানও। 

ঘরের মাঠে শেষ ম্যাচ খেলতে নামলেও ৩৮ বছর বয়সেও মেসি যে পাল্টাইনি। ভেনেজুয়েলার বিপক্ষে আর্জেন্টিনার ৩-০ গোলে তার নামের পাশে দুটি গোল। 

ম্যাচের ৩৯তম মিনিটে গোল করে এস্তাদিও মনুমন্তোলের টইটম্বুর স্টেডিয়ামের দর্শকদের আনন্দে মাতান মেসি। সতীর্থের লম্বা উঁচু করে বাড়ানো বল ডি-বক্সের বাইরে আলভারেস এক পায়ে দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে ডজে ফাঁকি দেন একজনকে, অনায়াসে শট নিতে পারতেন তিনি; কিন্তু তা না করে ছোট পাসে খুঁজে নেন মেসিকে। প্রথম ছোঁয়ায় বল ধরে বাঁ পায়ের চিপ শটে গোলরক্ষকের ওপর দিয়ে ঠিকানা খুঁজে নেন কিং লিও।

৩২৪ দিন পর আর্জেন্টিনার জার্সিতে মেসির গোল। ৭ গোল করে এবারের বিশ্বকাপ বাছাইয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে থাকা লুইস দিয়াজের পাশেও বসলেন, কিন্তু সেটা বেশিক্ষণের জন্য নয়। দিয়াজ পেছনে পড়লেন ৭৯ মিনিটে। এবারও ডান প্রান্ত থেকে আলভারেজের ক্রস, বক্সের মাঝে দাঁড়ানো মেসি শুধু বাঁ পায়ের ছোঁয়ার বলের গতিপথ পাল্টে জালে পাঠিয়েছেন। 

এদিকে ম্যাচের ৭৪ মিনিটে আলভারেজের বদলি হয়ে নামার ২ মিনিট পরই নিকো পাজের ক্রস থেকে হেডে গোল করেন লাওতারো মার্তিনেজে। অবশ্য মেসির কারণেও গোলটি কেউ কেউ মনে রাখতে পারেন। ফ্রি–কিক থেকে পাজকে ডিফেন্সচেরা পাসটি মেসির ছিল।

এই ম্যাচে মেসি হ্যাটট্রিক পেতে পারতেন মেসি। ৮৯ মিনিটে রদ্রিগো দি পলের দারুণ পাস থেকে গোল করলেও ভিএআর জানিয়ে দেয় অফসাইডের ভুল ছিল। তবে গোল না হলেও  শেষের বাঁশি বাজতেই শুরু হয় আতশবাজি। তার মাঝেই সতীর্থদের সঙ্গে নিয়ে দর্শকদের কাছে যান মেসি, হাত উঁচিয়ে জবাব দেন তাদের ভালোবাসার।

বয়স হয়ে গেছে ৩৮ বছর। তার পায়ে অবশ্য বয়সের কোনো ছাপ পড়েনি বললেই চলে। ক্লাব হোক কিংবা জাতীয় দল, এখনও তিনি মাঠে নামলেই গোলের নেশায় মেতে ওঠেন, নিয়মিত। তবে ২০৩০ বিশ্বকাপ অনেক দূরের পথ, তাই বিশ্বকাপ বাছাইয়েও তাকে আর দেখা যাবে না নিশ্চিতভাবেই। হয়তো আগামী বিশ্বকাপের পর বুটজোড়াই তুলে রাখবেন তিনি।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers