সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ , ৩ জিলকদ ১৪৪৭

খেলা

বাংলাদেশ-নেদারল্যান্ডের তৃতীয় টি-টোয়েন্টি বৃষ্টিতে পরিত্যাক্ত

ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ৩, ২০২৫, ২২:০৭:১১

297
  • ছবি: ক্রিকইনফো

বাংলাদেশের ইনিংসের সময় সিলেটে দুই দফায় হানা দেয় বৃষ্টি। যে কারনে পুরো ২০ ওভার খেলতে পারেনি টিম টাইগার্স। ডিএল মেথডে ম্যাচের ফলাফলের জন্য নেদারল্যান্ডসকে অন্তত ৫ ওভার খেলতে হতো। সেই সময়টুকুও দেয়নি বৃষ্টি! তাই শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যাক্ত হয়েছে। যে কারণে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার আশা পূরণ হয়নি লিটন দাসের দলের। তবে তারা ২-০ তে সিরিজ নিজেদের করে নিয়েছে। 

বুধবার টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে ১৮ ওভার ২ বলে ৪ উইকেট হারিয়ে ১৬৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। এরপর বৃষ্টির জন্য আর খেলতে পারেনি টিম টাইগার্স। দলের হয়ে সর্বোচ্চ ৭৩ রান করেন লিটন দাস।

সামনে এশিয়া কাপ। এজন্য বাংলাদেশ দল চেয়েছিল নেদারল্যান্ডের বিপক্ষে খেলে নিজেদের ঝালিয়ে নেবে। তবে গত দুই ম্যাচে ব্যাটিং প্যাকটিস ঠিক মতো করতে পারেনি দলটি। তবে বুধবার সেই চিন্তা মাথায় রেখে টস জিতে আগে ব্যাট করতে নেমে স্বাগতিকরা। 

নিয়মিত দুই ওপেনার বিশ্রামে থাকায় আজ ইনিংস ওপেন করেন লিটন দাস ও সাইফ হাসান। সাইফ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। ৮ বলে ১২ রানে ফিরেছেন তিনি। তবে আরেক প্রান্তে রীতিমতো ঝড় তুলেন লিটন। অধিনায়কের ব্যাটে দারুণ শুরু পায় বাংলাদেশ।

বাংলাদেশের ভালো শুরু থামিয়ে দেয় বৃষ্টি। ইনিংসের পঞ্চম ওভারের খেলার সময় হানা দেয় বৃষ্টি। বৃষ্টির পর উইকেট কিছুটা স্লো হয়। তাতে রান তুলতে বেশ বেগ পেতে হয় ব্যাটারদের। তারপরও এক প্রান্ত আগলে রেখে দারুণ ব্যাটিং করেন লিটন। বৃষ্টির পরপরই ব্যাক্তিগত ফিফটির দেখা পান তিনি। ২৭ বলে এই মাইলফলক ছুঁয়ে ফেলেন টাইগার এ ব্যাটার।

লিটন দারুণ খেললেও অন্য প্রান্তে বেশ ভুগছিলেন শামীম হোসেন পাটোয়ারী ও তাওহিদ হৃদয়।  ১৪ বলে ৯ রান করেছেন হৃদয়। আর শামিমের ব্যাট থেকে এসেছে ১৯ বলে ২১ রান। 

হাফসেঞ্চুরির পর লিটনকে দেখে মনে হয়েছে বেশ ক্লান্ত। যে কারনে তার ব্যাটের ধার কমে আসে। তবে তিনি ফিরলে রান তোলার গতি বাড়ান একাদশে জায়গা পাওয়া নুরুল হাসান সোহান ও জাকের আলি।  সোহান ১১ বলে ২২ রান করে অপরাজিত থেকেছেন, আর জাকেরের ব্যাট থেকে এসেছে ১৩ বলে অপরাজিত ২০ রান। এরপর সিলেটের আকাশে আবারও নেমে আসে গুড়ি গুড়ি বৃষ্টি। পরে তা রুপ নেয় ঝুম বৃষ্টিতে। যে কারণে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও খেলা শুরু করতে পারেনি আম্পায়ারা। তাই সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন তারা। 

পুরো সিরিজে দারুণ ব্যাটিং করার সুবাদে সিরিজ সেরা হয়েছে টাইগার অধিনায়ক লিটন কুমার দাস। 

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ১৮.২ ওভারে ১৬৪/৪ (লিটন ৭৩, নুরুল ২২*, শামীম ২১, জাকের ২০*, সাইফ ১২; ক্লাইন ৩/৫৩, প্রিঙ্গল ১/১৮)। 

ফল: ম্যাচ পরিত্যক্ত। 

সিরিজ: ৩ ম্যাচের সিরিজে বাংলাদেশ ২–০ ব্যবধানে জয়ী।

সিরিজ সেরা: লিটন কুমার দাস। 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers