বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩২ আষাঢ় ১৪৩৩ , ৩০ মুহররম ১৪৪৮

খেলা

পাকিস্তানকে ১৮ রানে হারিয়ে ‘মধুর প্রতিশোধ’ আফগানিস্তানের

ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ৩, ২০২৫, ১১:০১:০৬

395
  • ছবি: ক্রিকইনফো

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে হেরে সিরিজ শুরু করেছিল আফগানিস্তান। তবে প্রতিপক্ষের বিপক্ষে দ্বিতীয় দেখায় (১৮ রানে জয়) শোধ তুলেছে। একইসঙ্গে দুজনেরই ৩ ম্যাচ শেষে সমান ৪ পয়েন্ট ।

মঙ্গলবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৫৯ রান করে আফগানিস্তান। তাদের প্রায় পুরো রানই এসেছে দুই ওপেনার সেদিকউল্লাহ অটল ও ইব্রাহিম জাদরানের ব্যাটে। বিপরীতে পাকিস্তান লক্ষ্য তাড়ায় নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে। তাদের পক্ষে সর্বোচ্চ রান করেন দশম ব্যাটার হারিস রউফ। ৯ উইকেটে পাকিস্তানের লড়াই থামে ১৫১ রানে।

পাকিস্তানের বিপক্ষে মঙ্গলবার টস জিতে আগে ব্যাট করতে নেমে দলীয় ১০ রানেই রহমানউল্লাহ গুরবাজকে (৮) হারায় আফগানরা। সে সময়  সাইম আইয়ুবের শট লেংথে ফেলা বল উড়িয়ে মারতে গিয়েন বাউন্ডারিতে ধরা পড়েন তিনি। এরপর সেদিকউল্লাহ-ইব্রাহিম মিলে গড়েন ১১৩ রানের জুটি। সেই জুটিই মূলত আফগানিস্তানের চ্যালেঞ্জিং পুঁজির ভিত গড়ে দেয়। ৪৫ বলে ৩টি করে চার-ছক্কায় ৬৪ এবং ৪৫ বলে ৮ চার ও এক ছক্কায় ৬৫ রান করেন ইব্রাহিম জাদরান। সেদিকউল্লাহ’র বিদায়ে সেই জুটি ভাঙে। 

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় আফগানিস্তান। ফলে আর কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। গুরবাজ বাদে বাকি ৪ ব্যাটারকেই ফিরিছেন পাকিস্তানের পেস অলরাউন্ডার ফাহিম আশরাফ। ৪ ওভারে তিনি ২৭ রান দেন। 

জবাব দিতে নেমে শুরুতেই গোল্ডেন ডাক মেরে ফেরেন পাক ওপেনার সাইম আইয়ুব। শাহিবজাদা ফারহানও বেশিক্ষণ টিকতে পারেননি। ১৩ বলে ১৮ রানে বিদায় নেন তিনি। দুজনকেই ফেরান ফজলহক ফারুকি। বাকি সময়ে পাকিস্তানি ব্যাটারদের ওপর আফগান স্পিনাররা ছড়ি ঘুরিয়েছেন। ফখর জামান (২৫), সালমান আলি আগা (২০), মোহাম্মদ নওয়াজ (১২) এবং ফাহিম আশরাফরা থিতু হতে হতেও আউট হয়েছেন দ্রুত। শেষদিকে ঝড় তোলেন হারিস রউফ। ১৬ বলে ৪ ছক্কায় তিনি ৩৪ রান করেন।  রউফ অপরাজিত থাকলেও দলের ১৮ রানের হারে প্রত্যক্ষদর্শী হয়ে মাঠ ছেড়েছেন।

নুর আহমেদ, মোহাম্মদ নবী, রশিদ খান ও ফজলহক ফারুকি—আফগানিস্তানের এই চার বোলার নিয়েছেন ২টি করে উইকেট। এই ম্যাচ দিয়েই রহস্যময় স্পিনার আল্লাহ গজরফরের টি–টোয়েন্টিতে অভিষেক হয়েছে। তবে ৩ ওভারে ২৪ রান দিয়ে তিনি ছিলেন উইকেটশূন্য।

সংক্ষিপ্ত স্কোর

আফগানিস্তান: ২০ ওভারে ১৬৯/৫ (ইব্রাহিম ৬৫, আতাল ৬৪, রশিদ ৮*, জানাত ৮*, গুরবাজ ৮; আশরাফ ৪/২৭, আইয়ুব ১/১৮, নেওয়াজ ০/২৪, আফ্রিদি ০/২৭)।

পাকিস্তান: ২০ ওভারে ১৫১/৯ (রউফ ৩৪*, ফখর ২৫, সালমান ২০, ফারহান ১৮, আশরাফ ১৪; নুর ২/২০, নবী ২/২০, ফারুকি ২/২১, রশিদ ২/৩০)।

ফল: আফগানিস্তান ১৮ রানে জয়ী।

ম্যাচসেরা: ইব্রাহিম জাদরান।

নিউজজি/সিআর 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers