মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ , ৫ সফর ১৪৪৮

খেলা

নেইমার বলছেন, চোটের জন্য ব্রাজিল দল থেকে বাদ পড়েনি

ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ২, ২০২৫, ১৩:০৯:৪২

477
  • ছবি: ইন্টারনেট

কয়েকদিন আগে নেইমারের নতুন করে চোটে পড়ার খবর আসে। যে কারনে তাকে বাদ দিয়েই ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের শেষ দুটি ম্যাচের স্কোয়াড ঘোষণা করেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। কিন্তু বাদ পড়া নিয়ে নেইমারের নতুন একটি মন্তব্য উসকে দিয়েছে বিতর্ক। নেইমার জানিয়েছেন, বিশ্বকাপ বাছাইপর্বের জন্য ঘোষিত ব্রাজিল দলে তার না থাকার কারণ চোট নয়।

 ফ্লুমিনেন্সের বিপক্ষে সোমবার সান্তোসের হয়ে পুরো ৯০ মিনিট খেলার পর নিজের চোট নিয়ে ভিন্ন ব্যাখ্যা দিলেন নেইমার। গোলশূন্য ড্রয়ের পর তিনি বলেছেন, ‘অ্যাডাক্টরে কিছুটা ফোলা আর অস্বস্তি ছিল। তবে সেটা গুরুতর কিছু নয়, এর প্রমাণ হলো আজ আমি খেলেছি। ২৪ আগস্ট বাহিয়ার বিপক্ষে খেলার সুযোগ ছিল না। তাই কয়েকটা অনুশীলন বাদ দিয়ে আমাকে বিশ্রাম দেওয়া হয়েছিল।’

এরপর ব্রাজিল দল থেকে নিজের বাদ নিয়ে নেইমার বলেছেন, ‘আমাকে বাদ দেওয়ার কারণ ছিল সম্পূর্ণ টেকনিক্যাল। শারীরিক অবস্থার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এটা কোচের সিদ্ধান্ত, আর আমি তা সম্মান করি। আমি যেহেতু এখন দলে নেই, এখন বাইরে বসে দলকে সমর্থন করতে হবে।’

আগামী  ৫ সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাইয়ে চিলিকে আতিথ্য দেবে ব্রাজিল। এরপর ১০ সেপ্টেম্বর ব্রাজিল খেলতে যাবে বলিভিয়ার মাঠে।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers