রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ , ২৪ শাওয়াল ১৪৪৭

খেলা

বর্ষসেরা কোচের লড়াইয়ে এনরিকে

ক্রীড়া ডেস্ক আগস্ট ৭, ২০২৫, ২১:৪৯:৪০

253
  • ছবি: ইন্টারনেট

লুইস এনরিকে দায়িত্ব নেয়ার পর থেকেই যেন বদলে গেছে পিএসজি। তার অধীনে ফরাসি ক্লাবটি গত মৌসুমে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ পায়। এছাড়া লিগ আঁ, ফরাসি কাপ, ফরাসি সুপার কাপও ঘরে তোলে তারা। তাই বড় এক স্বীকৃতি পাওয়ার হাতছানি এনরিকের সামনে। ইয়োহান ক্রুইফ ট্রফির লড়াইয়ে জায়গা পেয়েছেন ফরাসি ক্লাবটিকে ট্রেবল জেতানো স্প্যানিশ এই কোচ।

ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’ বৃহস্পতিবার বর্ষসেরা কোচের লড়াইয়ে মনোনীতদের নাম ঘোষণা করেছে। পুরুষ বিভাগে পাঁচজনের তালিকায় এনরিকের সঙ্গে আছেন বার্সেলোনার হান্সি ফ্লিক, লিভারপুলের আর্না স্লট, চেলসির এন্টসো মারেস্কা ও নাপোলির আন্তোনিও কন্তে।

এদিকে গত মৌসুমে বার্সেলোনাকে লা লিগা, স্প্যানিশ কাপ ও স্প্যানিশ সুপার কাপ জেতান ফ্লিক। আর সল্টের কোচিংয়ে প্রিমিয়ার লিগ শিরোপা পুনরুদ্ধার করে লিভারপুল।

কন্তের দায়িত্বে সবশেষ মৌসুমে সিরি আ চ্যাম্পিয়ন হয় নাপোলি। আর মারেস্কা চেলসিকে জেতান কনফারেন্স লিগ ও ক্লাব বিশ্বকাপ।

গত বছর থেকে ব্যালন ডি’অর পুরস্কারে বর্ষসেরা কোচের ক্যাটাগরি যুক্ত করা হয়। যেটি দেওয়া হয় নেদারল্যান্ডস ও বার্সেলোনা কিংবদন্তি ইয়োহান ক্রুইফের নামে। ২০২৪ সালে পুরুষদের সেরা কোচ হয়েছিলেন রিয়াল মাদ্রিদের কার্লো আনচেলত্তি। আর নারী বিভাগে জয়ী চেলসির কোচ এমা হায়েস।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers