শনিবার, ৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ , ২২ জিলকদ ১৪৪৭

খেলা

রুটকে সরিয়ে শীর্ষে ফিরলেন ব্রুক, ক্যারিয়ার সেরা রেটিং গিলের

ক্রীড়া ডেস্ক জুলাই ৯, ২০২৫, ১৯:৩৩:১৪

176
  • ছবি: ইন্টারনেট

চলতি বছর লাল বলের ক্রিকেটে ব্যাট হাতে দারুণ খেলছেন হ্যারি ব্রুক। সবশেষ এজবাস্টন টেস্টে ইংল্যান্ড হারলেও তিনি  ১৫৮ ও ২৩ রানের দুটি দুর্দান্ত ইনিংস খেলেন। এরফলে পুনরুদ্ধার করেছেন টেস্টে র‌্যাংকিংয়ের ব্যাটসম্যানের শীর্ষস্থান। ব্রুক পেছনে ফেলেছেন স্বদেশি ক্রিকেটার জো রুটকে।

হেডিংলিতে নেতৃত্বের অভিষেকে সেঞ্চুরির পর দ্বিতীয় টেস্টে ২৬৯ ও ১৬১ রানের ইনিংস খেলেন গিল। ১৪৮ বছরের টেস্ট ইতিহাসে একই ম্যাচে ডাবল সেঞ্চুরি ও দেড়শ ছোঁয়া ইনিংস খেলা প্রথম ক্রিকেটার তিনি। একই টেস্টে ডাবল সেঞ্চুরি ও সেঞ্চুরির কীর্তি গড়েন তিনি ভারতের দ্বিতীয় ও বিশ্বের নবম ক্রিকেটার হিসেবে। এছাড়া আরও অনেক কীর্তি গড়েন ২৫ বছর বয়সী ব্যাটসম্যান।

ইংল্যান্ডের আরেক ব্যাটার জেমি স্মিথও উঠে এসেছেন সেরা দশে। ভারতের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করে ১৬ ধাপ এগিয়ে ১০ নম্বরে উঠে এসেছেন স্মিথ। এ ছাড়া বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৩০ নম্বরে আছেন মুশফিকুর রহিম। নাজমুল হোসেন শান্ত’র র‌্যাঙ্কিং ৩৫তম। 

এদিকে বুলাওয়েতে জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকার টেস্টে প্রোটিয়া অধিনায়ক উইয়ান মুল্ডার রেকর্ড ৩৬৭ রানের অপরাজিত এক ইনিংস খেলেছেন। তিনি ব্রায়ান লারার করা ৪০০ রানের রেকর্ড ভাঙার দোরগোড়ায় ছিলেন। যদিও ইনিংস ঘোষণা করেন দেন তিনি।

চারশ না হলেও র‍্যাঙ্কিংয়ে ৩৪ ধাপ এগিয়ে ২২তম স্থানে উঠে এসেছেন এই প্রোটিয়া ব্যাটার। মুল্ডার ওই ম্যাচে তিন উইকেটও নেন। ব্যাটিং ও বোলিং- দুই বিভাগে পারফরম্যান্সের কারণে অলরাউন্ডারদের তালিকায় তিনি ১২ ধাপ এগিয়ে এখন তৃতীয় স্থানে অবস্থান করছেন। তার উপরে কেবল রবীন্দ্র জাদেজা ও মেহেদী হাসান মিরাজ।   

বোলারদের র‍্যাঙ্কিংয়ে তেমন কোনো পরিবর্তন আসেনি। শীর্ষ ১২টি স্থানে কোনো বদল আসেনি। তবে উন্নতি হয়েছে ভারতের আকাশ দীপের। এজবাস্টনে ১০ উইকেট নিয়ে ৮৪তম স্থান থেকে ৩৯ ধাপ এগিয়ে এখন ৪৫তম স্থানে উঠে এসেছেন তিনি। 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers