বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ , ২৮ শাওয়াল ১৪৪৭

খেলা

লম্বা সময় পর পাওয়া সেঞ্চুরি মুশফিকের কাছে স্পেশাল নয়

ক্রীড়া ডেস্ক জুন ১৭, ২০২৫, ২১:১৫:০৯

157
  • ছবি: ইন্টারনেট

সাদা পোশাকের ক্রিকেটে দীর্ঘ ৯ মাস পর অবশেষে মঙ্গলবার সেঞ্চুরির দেখা পেয়েছেন মুশফিকুর রহিম। গল টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে এদিন দলের বিপদের সময় চতুর্থ উইকেটে নাজমুল হোসেন শান্তর সঙ্গে দারুণ খেলেন এ ডানহাতি। এক পর্যায়ে ম্যাজিক্যাল ফিগারের দেখা পান। তারপরও তার কাছে এ ইনিংসটি স্পেশাল নয়। 

গলে মঙ্গলবার প্রথম টেস্টের পথম দিন নাজমুল হোসেন শান্তও করেছেন সেঞ্চুরি। এখন পর্যন্ত চালকের আসনে টাইগাররা। এদিন মুশফিক ১০৫ রান করে অপরাজিত রয়েছেন। যদিও টেস্টে ১৩ ইনিংস পর তিনি ৫০ রান পার করলেন। ৯ মাস পর টেস্টে ম্যাজিক ফিগার পূর্ণ করে স্বস্তি প্রকাশ করেছেন মুশফিক।

মুশফিক ইনিংসটাতে বাউন্ডারির চেয়ে সিঙ্গেল রানকেই বেশি গুরুত্বপূর্ণ দিয়েছেন। বিলাসী শট খেলার ঝুঁকি নেননি তেমন। ফলে ১৭৬ বলে শতক পূর্ণ করার পথে কেবল ৫টি চার মেরেছেন অভিজ্ঞ এই তারকা। এমন ইনিংস নিশ্চিতভাবেই তার জন্য স্বস্তির। দিন শেষে সংবাদ সম্মেলনে এসেও মুশফিক সেই কথা জানিয়েছেন। এ ছাড়া জানিয়েছেন কোন ইনিংসসি তার কাছে স্পেশাল!‘অবশ্যই স্বস্তিদায়ক (ইনিংস)। কেউই চায় না কম রান করতে। বিশেষত আপনি যখন দেশের হয়ে এতদিন খেলছেন। সবাই চায় সব ম্যাচেই পারফর্ম করতে। এমনটা হয় না সাধারণত। যদি সঠিক কাজটা করে যেতে পারেন, রান আসবে। ফলে প্রক্রিয়া ধরে রাখলে কোনো না কোনো দিন রান আসবেই। যেদিন আসবে সেদিন যেন ইনিংস বড় করা যায়, এটাও মাথায় রাখতে হবে। আমি এমনই করেছি। এখনও শেষ হয়নি। কালকেও চেষ্টা থাকবে রানটাকে বড় করার।’

মুশফিকের কাছে মঙ্গলবারের ইনিংসটি স্পেশাল নয়। এর ব্যাখ্যাও দিয়েছেন তিনি,  ‘না স্পেশাল কিছু না। ক্যারিয়ার প্রায় শেষদিকে, সব ইনিংসই আমার কাছে স্পেশাল। আমি চেষ্টা করি নিজেকে ১০০ ভাগ প্রস্তুত করার। সামনে যে সুযোগ আসে তা লুফে নিতে চাই। অনেক সময় হয়, অনেক সময় হয় না। যখন বাংলাদেশের হয়ে এখানে প্রথম ডাবল সেঞ্চুরি করবেন, এটা অবশ্যই স্পেশাল। এরপর হয়তো সবাই বিশ্বাস করতে পেরেছে এটা সম্ভব। সামনে হয়তো ২৫০ বা ৩০০ রানও করতে পারবে। সিনিয়র হিসেবে সামনে থেকে এখানে লিড দেওয়াটা জরুরি।’

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers