শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ , ২২ শাওয়াল ১৪৪৭

গণমাধ্যম

সাংবাদিক নিজাম উদ্দিনের মৃত্যুতে বিভিন্ন মহলে শোক

চট্টগ্রাম প্রতিনিধি ২৯ জানুয়ারি , ২০২৫, ১৭:১৬:০৬

202
  • ছবি : নিউজজি

চট্টগ্রাম: চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন আহমেদের মৃত্যুতে শোক জানিয়েছে সাতকানিয়া-লোহাগাড়া সাংবাদিক ফোরাম ও চট্টগ্রাম প্রেসক্লাব ‘অন্তর্বতী ব্যবস্থাপনা কমিটি।

চট্টগ্রাম প্রেসক্লাব ‘অন্তর্বতী ব্যবস্থাপনা কমিটি’র সদস্য সচিব জাহিদুল করিম কচি, ‘শৃঙ্খলা উপকমিটর আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মাঈনুদ্দিন কাদেরী শওকত এবং ক্লাবের সিনিয়র সদস্য সামশুল হক হায়দরী এক বিবৃতিতে শোক জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, নিজাম উদ্দিন ছিলেন পেশাদার সৎ সাংবাদিক এবং আধুনিক চট্টগ্রাম প্রেসক্লাবের অন্যতম রূপকার।

অন্যদিকে শোকবার্তায় সাতকানিয়া-লোহাগাড়া সাংবাদিক ফোরামের সভাপতি এস এম রানা ও সাধারণ সম্পাদক ওমর ফারুক শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।

শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, চট্টগ্রামের লোহাগাড়ার কৃতি সন্তান নিজাম উদ্দিন আহমেদ একজন অকুতোভয় ও সাহসী সাংবাদিক ছিলেন। তার ক্ষুরধার লেখনী সমাজ ও দেশকে সমৃদ্ধ করেছে।

বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক নিজাম উদ্দিন আহমেদ চট্টগ্রামের লোহাগাড়ার সন্তান। তার গ্রামের বাড়ি লোহাগাড়া উপজেলার আধুনগর গ্রামে। তিনি ওই গ্রামের সুফি মিয়াজি পাড়ার মাস্টার মরহুম জহির উদ্দিন আহমেদের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই সন্তান রেখে যান।

তিনি চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় প্রেসক্লাবের সদস্য, ডেইলি অবজারভারের বিজনেস এডিটর ও আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের সাবেক ঢাকা প্রতিনিধি, বিএনএর প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন।

প্রসঙ্গত, বুধবার (২৯ জানুয়ারি) ভোরে ঢাকার একটি হাসপাতালে সাংবাদিক নিজাম উদ্দিন ইন্তেকাল করেছেন।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers