সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ , ১৭ জুমাদাউস সানি ১৪৪৭

গণমাধ্যম

রাঙ্গুনিয়া প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি ২১ জানুয়ারি , ২০২৫, ১৬:৫৯:২২

122
  • ছবি : নিউজজি

চট্টগ্রাম: রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে রোগ নির্ণয় কেন্দ্র মনি ডায়াগনস্টিক সেন্টারের পরিচালকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে ডায়াগনষ্টিক সেন্টার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডায়াগনষ্টিক সেন্টারের পরিচালক শিবু প্রসাদ সিংহ।

পরিচালক দ্বীন মোহাম্মদ এর সঞ্চালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য দেন রাঙ্গুনিয়া প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ ইলিয়াছ তালুকদার, সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরী। প্রধান অতিথি ছিলেন ডা. এস এ (শহীদুল আনোয়ার) চৌধুরী। অতিথি ছিলেন ডা. তাপস দেব, ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী।

এছাড়া, বক্তব্য দেন রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আলী, সিনিয়র সাংবাদিক পান্থনিবাস বড়ুয়া, রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এয়াকুব আলী মনি, রাজস্থলী প্রেসক্লাবের সভাপতি আজগর আলী খান, কাপ্তাই প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহফুজ আলম, সাংবাদিক শান্তি রঞ্জন চাকমা, রাঙ্গুনিয়া প্রেসক্লাবেরসহ সভাপতি আব্বাস হোসাইন আফতাব, সাংবাদিক জগলুল হুদা, প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মতিন প্রমুখ।

সভায় রাঙ্গুনিয়া, কাপ্তাই ও রাজস্থলী প্রেস ক্লাবের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজজি/এসএম/নাসি 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন