রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ , ৬ জুমাদিউল আউয়াল ১৪৪৮

জীবনযাত্রা

কেমন যাবে আপনার আজকের দিন

নিউজজি ডেস্ক অক্টোবর ৩, ২০২৬, ১৩:৪৫:২৪

300
  • কেমন যাবে আপনার আজকের দিন

জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বতলে দেয়। চলুন রাশিচক্র অনুযায়ী আজ ৩ অক্টোবর রাশিফলে দিনটি আপনার কেমন যাবে?

মেষ: প্রত্যেক কাজে খুব অস্থিরতা লক্ষ করা যাবে। খুব বেশি কৌতূহলী মনোভাব দ্রুত ঝেড়ে ফেলে দিন। আমদানি-রফতানি ব্যবসায় বেশ লাভ দেখা যাচ্ছে। সন্তানদের নিয়ে যদি কোনও চিন্তা থাকে তা হলে তা দূর হয়ে যাবে। মনের মতো কোনও স্থানে ভ্রমণের সুযোগ আসতে পারে। নিজের চেয়ে অন্যের চিন্তায় বেশি ব্যস্ত থাকবেন।

বৃষ: রাঁধুনিদের জন্য খুব ভাল সময় আসতে চলেছে। চঞ্চল মনকে শান্ত রাখতে হবে, নয়তো কাজের ক্ষতি হতে পারে। বিনোদনের জন্য ব্যবসায় সময় দিতে পারবেন না। বাড়িতে পুজো হওয়ার জন্য শান্তি বৃদ্ধি পাবে। কলেজপড়ুয়াদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে হবে।

মিথুন : অফিসের চাপ, বাড়ির চাপ মিলেমিশে ভীষণ ভাবে সমস্যায় ফেলতে পারে। ভাল কোনও জিনিস আপনার দ্বারা নষ্ট হয়ে যেতে পারে। স্বল্প দূরত্বে কোথাও ভ্রমণ হতে পারে। সন্তানদের নিয়ে লেখাপড়ার জন্য কোথাও যেতে হতে পারে। অফিসে কেউ আপনাকে নিয়ে মশকরা করতে পারেন। আপনার জিনিস কাউকে দিতে হতে পারে।

কর্কট: স্বামী-স্ত্রীর সম্পর্কের মধ্যে তৃতীয় কেউ এসে মনোমালিন্যের সৃষ্টি করতে পারে। সংসারের বিষয়ে কারও সঙ্গে আলোচনা করতে যাবেন না। প্রবীণদের পরামর্শ অনুসরণ করুন, এতে লাভবান হবে। পূর্বনির্দিষ্ট কোনও কাজ ভেস্তে যেতে পারে। মামাবাড়ির দিকের আত্মীয়দের সঙ্গে অনেক দিন পর দেখা হতে পারে।

সিংহ: ব্যবসায় কর্মচারী নিয়োগ করার আগে খুব ভাল ভাবে ভাবনাচিন্তা করতে হবে। ক্যাটারিং ব্যবসার সঙ্গে যুক্তদের খুবই ভাল সময় আসতে চলেছে। আর্থিক দিকটা বেশ অনুকূল, সঞ্চয়ও ভাল দেখা যাচ্ছে। কাউকে অর্থসাহায্য করতে যাবেন না। মায়ের সঙ্গে পুরনো কোনও বিষয়ে আলোচনা হতে পারে। ভাইয়েরা সম্পত্তির ভাগ নিয়ে বচসা করতে পারেন।

কন্যা: ব্যবসার ক্ষেত্রে ইতিবাচক ফলাফল বজায় রাখতে হলে বাড়তি কিছু সময় ব্যয় করতে হবে। ভাল কাজের জন্য অফিসে সুনাম পাবেন। প্রেমপূর্ণ আচরণের জন্য সঙ্গীর ভালবাসা পাবেন। আর্থিক দিকে অন্যদের থেকে এগিয়ে থাকবেন এবং অপরের হিংসার কারণ হতে পারেন। বিভিন্ন দিক থেকে সন্তানের কাজের খবর আসতে পারে।

তুলা: বুদ্ধির দ্বারা ব্যবসায় শত্রুর সঙ্গে মোকাবিলায় জয় হবে, তাঁদের ক্রিয়াকলাপ ফলপ্রসূ হবে না। সংসারজীবনে একটি ভাল স্থান বজায় রাখার জন্য স্বামী-স্ত্রী খুব আনন্দে কাটাতে পারবেন। গুরুত্বপূর্ণ কাজ থাকলে দুপুরের পরে করুন। মা-বাবার দায়িত্ব পালনে সফল হবেন। সন্তানের প্রতিটি কাজে আনন্দ পাবেন।

বৃশ্চিক: ব্যবসায় অগ্রগতির সম্ভাবনা। পুরনো বন্ধুর সঙ্গে দেখা হবে। অংশীদারদের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। প্রেমের সম্পর্ক মজবুত থাকবে। কোনও অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে শেয়ারবাজারে একটু লাভের মুখ দেখতে পাবেন, তবে অতিরিক্ত লোভ করতে যাবেন না। সন্তানের বায়না পূরণের জন্য একটু চাপ আসতে পারে।

ধনু : কাউকে দেওয়া কথা রাখতে না পারায়, মানসিক যন্ত্রণা পাবেন। কারও কাছ থেকে উপহার পেতে পারেন। শারীরচর্চা করতে পারেন। স্ত্রীর সঙ্গে সময় কাটাতে চাইবেন, তবে তাতে একটু বাধা আসবে। অতিথিরা এমন প্রস্তাব দেবেন, যাতে বিব্রত হবেন। সব্জিবিক্রেতাদের লাভের সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে।

মকর: কোনও দুঃস্থ ব্যক্তিকে কিছু দিতে পেরে আনন্দ পাবেন। অফিসে আপনার থেকে বয়সে ছোটদের কোনও পরামর্শ খুব কাজে আসবে। বাড়ির জিনিসপত্র কেনাকাটায় খরচ বাড়বে। ভ্রমণের পরিকল্পনা বাতিল হতে পারে। লটারি কেটে এক বার ভাগ্য যাচাই করতে পারেন। বাড়ির সম্পত্তি ভাগ নিয়ে অশান্তি হতে পারে। প্রতিবেশীর হিংসার পাত্র হবেন।

কুম্ভ: কাজের প্রতি অনীহা আসতে পারে। বেড়াতে গিয়ে মন ভাল থাকবে। ব্যবসায়িক বিষয়ে মন দিতে হবে, চুরি হওয়ার আশঙ্কা আছে। মায়ের শরীর খারাপের জন্য আপনার পরিকল্পনা বিঘ্নিত হতে পারে। বিনিয়োগ করে উপলদ্ধি করবেন যে, যা হয়েছে ভালই হয়েছে। শেয়ারে খুব একটা লাভোর সম্বাবনা নেই, কাজেই সেখানে ভেবেচিন্তে বিনিয়োগ করুন।

মীন: আবেগের সঙ্গে সিদ্ধান্ত নেবেন না। বহু দিন ধরে যে সমস্যায় ভুগছিলেন সেই জট খুলে দিতে পারেন কোনও প্রিয় ব্যক্তি। জীবনের গুরুত্বপূর্ণ কাজগুলি করে ফেলুন। প্রেমের ক্ষেত্র শুভ। মা-বাবার প্রতি দায়িত্ব বাড়বে। কোনও ধর্মস্থানে সময় কাটালে প্রশান্তি মিলবে। ব্যবসায় কোনও বিষয়ে উদ্বেগ তৈরি হলেও গুরুজনের দ্বারা মিটে যেতে পারে।

নিউজজি/ এসডি

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers