রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ , ৬ জুমাদিউল আউয়াল ১৪৪৮

জীবনযাত্রা

কেমন যাবে আপনার আজকের দিন

নিউজজি ডেস্ক অক্টোবর ১, ২০২৬, ১১:৩৭:৫৯

462
  • কেমন যাবে আপনার আজকের দিন

জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বতলে দেয়। চলুন রাশিচক্র অনুযায়ী আজ ১ অক্টোবর রাশিফলে দিনটি আপনার কেমন যাবে?

মেষ: ব্যবসায় সততা বজায় থাকবে। প্রতিবেশীদের কাছে ব্যক্তিত্বের প্রাধান্য থাকবে। কাজে সঠিক মনোবল নিয়ে এগিয়ে চলুন। নতুন প্রেমের ব্যাপারে আত্মবিশ্বাস বাড়বে। দুপুরের দিকে বিনিয়োগ এবং ব্যয়ের দিকে মনোযোগ দিন। সন্তান অবাধ্যতা করবে। খরচ বাড়তেই থাকবে। নামী মানুষদের সঙ্গে কোনও বিষয়ে আলোচনা হতে পারে। কাজের সুযোগ থাকবে।

বৃষ: ব্যবসার পরিকল্পনার উপর নিয়ন্ত্রণ বজায় থাকবে। অফিসের মানুষদের বিশ্বাস জয় করতে পারবেন। নতুন ব্যবসার জন্য খুব চিন্তা করে কাজ করবেন। প্রেমের বিষয়ে তাড়াহুড়ো এড়িয়ে চলুন। বেকারেরা কাজের চেষ্টা চালিয়ে যান। প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। প্রিয়জনের জন্য আরও কিছু করার ইচ্ছা থাকবে।

মিথুন : কর্মজীবন এবং ব্যক্তিগত জীবন সামঞ্জস্যপূর্ণ থাকবে। ব্যবসার ক্ষেত্রে মানুষজনের সঙ্গে যোগাযোগ আরও ভাল হবে। বস্‌কে কোনও কাজে সাহায্য করতে হবে। শত্রুদের থেকে সাবধান। বড় লক্ষ্য অর্জনে একটু বাধা আসতে পারে। ক্রেতার সঙ্গে লেনদেনে স্বচ্ছতা বজায় রাখুন। স্বামী/স্ত্রীর কথায় গুরুত্ব দিন। বিভিন্ন কাজ সময়মতো সম্পন্ন হবে। সন্তানের কোনও কাজের জন্য আনন্দ পাবেন।

কর্কট: ব্যবসার জন্য সর্বাধিক চেষ্টা বজায় থাকবে। প্রেমে খুব ভাল অনুভূতি থাকবে। কর্মচারীর সঙ্গে বোঝাপড়া ভাল থাকবে। পুরনো বন্ধুর সঙ্গে দেখা হবে। ব্যবসায় ভারসাম্য বজায় থাকবে। পরিবারে সুখ ও সম্প্রীতি থাকবে। মহাজনের সঙ্গে সম্পর্ক উন্নত হবে। কাজে বিচক্ষণতা বজায় থাকবে। কোনও কাজের জন্য কাছের মানুষ খুশি হওয়ায় সম্পর্কের উন্নতি হবে।

সিংহ: লেনদেনের ব্যাপারে খুব সাবধান থাকা দরকার, প্রতারিত হওয়ার আশঙ্কা আছে। মহিলারা বাড়িতে কোনও কাজ তাড়াহুড়ো করে করবেন না। শিল্পীরা পরিশ্রমের প্রতি আস্থা রাখুন, ফল পাবেন। সামান্য অসুস্থতা দেখা দিতে পারে, তবে সহকর্মীদের সহযোগিতায় এগিয়ে যাবেন। দুপুরের পরে শিল্প ও ব্যবসায় উন্নতি হবে। গুরুত্বপূর্ণ বিষয়ে ধৈর্যের পরিচয় দিন।

কন্যা: সকালের দিকে বসের সঙ্গে একটু বুঝে কথা বলুন। চাকরিজীবীরা ঝুঁকি নেওয়া এড়িয়ে চলুন। ব্যবসায়িক বিষয়ে আগ্রহ বাড়বে। সেবামূলক কাজে আনন্দ পাবেন। শিল্পকলার প্রতি আস্থা বাড়বে। কোনও প্রতিবেশীর সঙ্গে শত্রুতা থাকলে সতর্ক থাকুন। কর্মস্থানে তর্ক-বিতর্ক এড়িয়ে চলুন। চাকরি ও ব্যবসার ক্ষেত্র শুভ। লাভ খুব খারাপ হবে না।

তুলা: কর্মস্থানে সহকর্মীদের সমর্থন বজায় থাকবে। পরিবারে একটু অশান্তির যোগ আছে। অফিসে কোনও কথার দ্বারা বিভ্রান্ত হবেন না। ব্যবসায় স্বাভাবিক পরিবেশ থাকবে। প্রতিশ্রুতি পূরণ করে আনন্দ পাবেন। প্রেমের বিষয়ে মনোযোগ দিন। সততার সঙ্গে কাজ করুন। বন্ধুত্বের সম্পর্ক সহজ হবে।

বৃশ্চিক: আচরণে নম্রতা থাকার জন্য কাজের সুবিধা হবে। স্বাস্থ্যের সামান্য অবনতি উপেক্ষা করবেন না। খাওয়া দাওয়ার প্রতি মনোযোগ দিন। ব্যক্তিগত চেষ্টায় ব্যবসায় ভাল লাভ করতে পারবেন। গুরুত্বপূর্ণ কাজে গতি বজায় থাকবে। বাবার মতামত অনুযায়ী কাজ করুন। নতুন কর্মীরা পরিশ্রম করলে সফল হবেন। আবেগ নিয়ন্ত্রণে রাখুন।

ধনু : সকালের দিকে সন্তানদের কাছ থেকে ভাল খবর পেতে পারেন। ব্যবসার কাজে মনোযোগ থাকবে। অর্থনৈতিক বিষয়ে এগিয়ে যাবেন। খেলা সংক্রান্ত প্রতিযোগিতায় সফল হবেন। শেয়ারে লাভের পরিমাণ বৃদ্ধি পাবে। প্রেমের ব্যাপারে সাহস নিয়ে এগিয়ে চলুন। চাকরির চেষ্টা প্রত্যাশার চেয়ে ভাল হবে। অফিসের বিভিন্ন কাজে সক্রিয় ভাবে এগিয়ে যাবেন। ব্যবসায়ীরা সবার আস্থা অর্জন করতে পারবেন।

মকর: সকালের দিকে ব্যবসায় অভিজ্ঞদের পরামর্শ নিন। প্রতিবেশীর কাছে সুনাম বজায় থাকবে। ব্যবসায় ভরপুর আত্মবিশ্বাস থাকবে। নতুন কোনও কাজে তৎপরতা বৃদ্ধি পাবে। ফাটকা ব্যবসায় এগিয়ে চলুন। প্রিয়জনের কাছ থেকে ভাল খবর পাবেন। বাড়ির সকলে মিলে বেড়াতে যাবেন। স্ত্রীর সঙ্গে সম্পর্কের দৃঢ়তা থাকবে। প্রেমে স্মরণীয় মুহূর্ত তৈরি হবে।

কুম্ভ: সকালের দিকে মনের কথা প্রিয়জনকে বলুন। এর ফলে আনন্দময় মুহূর্ত কাটবে। পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হবে। চাকরির জন্য সাহস ও আত্মবিশ্বাস বাড়বে। সারা দিন কাজের গতি ভাল থাকবে। বড়দের কথা শুনুন, তাতে লাভ হবে। গুণীজনের পরামর্শ নিয়ে এগিয়ে যান। ঝুঁকিপূর্ণ কাজে সতর্ক থাকুন। আত্মীয়দের কাছ থেকে ধার করা এড়িয়ে চলুন।

মীন: সকালের দিকে অফিসে সময়মতো কাজ শেষ করার চেষ্টা করুন। বাড়িতে খরচের উপর নিয়ন্ত্রণ রাখুন। পড়াশোনায় মনোযোগ দিন। ব্যবসা ঠিক থাকবে এবং ব্যবসায় পরিবারের সদস্যদের সহযোগিতা পাবেন। শেয়ারে ধৈর্য ধরতে হবে। ব্যবসার গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ নিন, লেনদেনে সাবধান হোন। বাবার সম্পত্তি নিয়ে আইনি কাজে গতি আসবে। বাবার দায়িত্ব পালন করুন।

নিউজজি/ এসডি

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers