রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ , ৬ জুমাদিউল আউয়াল ১৪৪৮

জীবনযাত্রা

কেমন যাবে আপনার আজকের দিন

নিউজজি ডেস্ক সেপ্টেম্বর ৩০, ২০২৬, ১০:৪৪:৪৩

439
  • কেমন যাবে আপনার আজকের দিন

জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বতলে দেয়। চলুন রাশিচক্র অনুযায়ী আজ ৩০ সেপ্টেম্বরে রাশিফল দিনটি আপনার কেমন যাবে?

মেষ: সন্তানদের কাছ থেকে ভাল খবর পাবেন। ব্যবসায় সততা বজায় রাখুন। মনের মানুষের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করুন। প্রেমের সম্পর্কে উন্নতি ঘটাতে পারবেন। অফিসের কাজে ভুল হওয়ার আশঙ্কা। ব্যবসার শত্রু থেকে সাবধান। চাকরির স্থানে কোনও উচ্চপদস্থ ব্যক্তির সাহায্যে উন্নতি লাভ। বাবার সম্পত্তির ব্যাপারে চিন্তা বৃদ্ধি। অম্বলের সমস্যা বাড়তে পারে।

বৃষ: বৃদ্ধ বাবা-মায়ের জন্য ভাল কিছু ব্যবস্থা করবেন। অফিসে নিজের মতামত বেশি প্রকাশ না করাই মঙ্গল। গবেষকদের জন্য দিনটি ভাল। সন্ধ্যার দিকে স্ত্রীর খারাপ ব্যবহারে মনঃকষ্ট। ব্যবসার বিভিন্ন ক্ষেত্রে ভাল যোগ রয়েছে। শিল্পীদের সাফল্যের যোগ। জমি কেনাবেচা হতে পারে। ব্যবসায় বাড়তি লাভ হতে পারে।

মিথুন : চাকরির চেষ্টা যাঁরা করছেন, তাঁদের জন্য খুব ভাল যোগাযোগের সম্ভাবনা। অফিসে উচ্চপদস্থ কর্তাদের প্রশংসা পাবেন। নতুন যাঁরা ব্যবসা শুরু করেছেন তাঁদের ব্যবসা বাড়বে। প্রেমে বোঝাপড়া ভাল হবে। বাড়িতে দীর্ঘ দিনের অশান্তি মিটে যাবে। স্বামী-স্ত্রীর পরস্পরের প্রতি প্রেম বাড়বে। মা-বাবার সঙ্গে ভাল সময় কাটবে। ব্যবসার ক্ষেত্রে কোনও খুশির খবরও পেতে পারেন।

কর্কট: সকাল থেকে মনোবল খুব ভাল থাকবে। স্বাস্থ্য মোটের উপর ভাল থাকবে। কর্মক্ষেত্রে কোনও উচ্চপদস্থ ব্যক্তির সাহায্যে কাজ শেষ করুন। ব্যবসার ক্ষেত্র শুভ। মহিলারা অর্থ উপার্জনের বেশ কিছু সুযোগ পাবেন। প্রতিবেশীর কোনও অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে খুশি হবেন। আর্থিক অবস্থা ভাল থাকবে।

সিংহ: সকালের দিকে সন্তান কাজে বিরক্ত করতে পারে। অফিসে কোনও কাজ অসম্পূর্ণ রাখলে তার খেসারত দিতে হতে পারে। ফাঁকা সময় বাড়ির কোনও কাজ পূরণ করতে লেগে যাবে। সঙ্গীর সঙ্গে একটি চমৎকার সময় কাটাতে পারবেন। পরস্পরের প্রতি কতটা ভালবাসা আছে, তা বুঝতে পারবেন। কোনও ধর্মীয় স্থানে ভ্রমণের ফলে প্রশান্তি বাড়তে পারে। বাবার জন্য ওষুধের খরচ বাড়তে পারে।

কন্যা: বাড়িতে তর্ক এড়িয়ে চলুন। কেউ ঋণ চাইলে বুঝেশুনে দিন। অফিসে কিছু মানুষ একটু বিরক্ত করতে পারেন, তাঁদের উপেক্ষা করুন। একটি উপহার দিয়ে প্রেমিকাকে খুশি করে তুলুন। কাজের চাপে থাকতে পারেন। স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হতে পারে।

তুলা: পরিবারের সঙ্গে বেড়ানোর আনন্দ উপভোগ করতে পারেন। কর্মস্থানে বিশেষ কোনও সমস্যা হবে না। ব্যবসায় নতুন লক্ষ্য স্থির করতে পারেন। ব্যবসার ক্ষেত্রে কোনও যোগাযোগ মনোবল বাড়িয়ে তুলবে। ব্যবসায় অর্থলাভও হবে। বন্ধুদের সঙ্গে সময় কাটিয়ে মন ভাল থাকবে।

বৃশ্চিক: পরিবারের কোনও সদস্যের জন্য কিছু উপহার কিনুন। কাজের পরে একটু ক্লান্ত বোধ করতে পারেন। শেয়ারে বিনিয়োগ করে আরও বেশি অর্থ উপার্জন করতে পারেন। অফিসে অন্যদের নজর আকর্ষণ করুন। প্রেমে পড়তে পারেন। আনন্দদায়ক খবর পেতে পারেন। ব্যবসায় একটু চাপ থাকতে পারে।

ধনু : ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে কোনও ব্যবসার আলোচনা হতে পারে। আর্থিক উন্নতি হবে। সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ থাকতে পারে, যা প্রভাবশালী ব্যক্তিদের ঘনিষ্ঠ সান্নিধ্যে আনবে। অবসর সময়ে ধর্ম বিষয়ে কোনও আলোচনা করতে পারেন। স্ত্রীর থেকে বিশেষ মনোযোগ পেতে পারেন বলে মনে হচ্ছে। মায়ের শরীরের দিকে একটু নজর দেওয়া দরকার।

মকর: দীর্ঘ সময় ধরে কথা বলতে চেয়েছিলেন এমন কারও সঙ্গে দেখা হতে পারে। স্বাস্থ্য ভাল থাকবে। অর্থের অভাব পরিবারে মতবিরোধের কারণ হতে পারে। ব্যবসায় কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবারের অন্যান্য সদস্যের পরামর্শ নিন। দুপুরের পরে কিছু অর্থ হাতে আসতে পারে।

কুম্ভ: কর্মস্থানে সদস্যদের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন। বাড়িতে আনন্দ এবং দুঃখ ভাগ করে নিতে নিজেকেও অন্তর্ভুক্ত করুন।ভালবাসার জীবন সুন্দর চলবে। এমন ব্যক্তির সঙ্গে দেখা হতে পারে যাঁর কথা মনে মনে ভাবছিলেন। বন্ধুর জন্য কোনও কাজের সুবিধা পেতে পারেন। বাবার সঙ্গে কোনও দরকারি আলোচনা থাকতে পারে।

মীন: ব্যবসাক্ষেত্রে কারও সঙ্গে বিবাদ থাকলে মিটিয়ে নিন, এটি উন্নতিকে ব্যাহত করছে। রফতানি ব্যবসায়ীদের অর্থলাভের সম্ভাবনা। শেয়ারে কোনও পদক্ষেপ করার আগে সাবধানতার সঙ্গে চিন্তা করুন। কোনও আত্মীয়ের কাছ থেকে অপ্রত্যাশিত উপহার পাবেন। বেড়াতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শত্রুর জন্য বাড়িতে বিবাদ বাধতে পারে।

নিউজজি/ এসডি

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers