বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ , ৭ সফর ১৪৪৮

জীবনযাত্রা

পাতে ওঠার আগে চিনুন আসল ঘি

নিউজজি ডেস্ক জুলাই ৭, ২০২৬, ১৪:৫৩:০৪

101
  • ইন্ডিয়ান এক্সপ্রেস

ঢাকা: গরম ভাতে যে ঘি মাখছেন, আদৌ খাঁটি তো? সস্তার ঘিয়ের ফাঁদে পড়ে নিজের হার্ট আর লিভারের ক্ষতি করছেন না তো? কীভাবে ঘরেই গুণমান যাচাই করবেন, কেনার সময় কী দেখে কিনবেন জেনে নিন বিস্তারিত

গরম ভাতে ঘি বা ঘিয়ে ভাজা লুচি বাঙালির বিশেষ প্রিয়। ভারতীয়দের ঐতিহ্যবাহী খাদ্য সংকৃতিতে ঘি-এর একটা ভালো মর্যাদা রয়েছে। ভাত, ডাল, লুচি, পরোটা,খিচুরি, হালুয়া নানারকম খাবারের স্বাদকে দ্বিগুণ বাড়িয়ে দিতে ঘিয়ের জুড়ি মেলা ভার। শুধু স্বাদ বর্ধনই নয়, ঘিয়ের উপকারিতাও অনেক। ভিটামিন-এ, ডি, ই, কে-র মতো চর্বিতে দ্রবণীয় ভিটামিন, শরীরের জন্য় প্রয়োজনীয় ভালো ফ্যাটি অ্যাসিড ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর মত পুষ্টি উপাদান রয়েছে।

সাম্প্রতিক সময়ে খাদ্যে ভেজাল বেড়ে যাওয়ায় ঘি-ও রেহাই পাচ্ছে না। মুনাফার জন্য খাঁটি ঘি-এর সঙ্গে বনস্পতি, হাইড্রোজেনেটেড ফ্যাট, পাম তেল বা বিভিন্ন রাসয়ানিক মেশানো হচ্ছে। দেখতে হুবহু ঘিয়ের মতো তাই কোনও কিছু না ভেবেই ক্রেতারা কিনে ফেলছেন। কিন্তু তাতে না আছে ঘিয়ের গন্ধ না আছে স্বাদ। ফলে আসল বা ভেজালের তফাৎ বুঝতে না পেরে দিনের পর দিন ঠকে যাচ্ছেন ক্রেতারা।

এই ধরনের ভেজাল শনাক্ত করার জন্য, ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI) একটি সহজ ঘরোয়া পরীক্ষার পদ্ধতি জানিয়েছে। এই পরীক্ষার মাধ্যমে প্রাথমিক পর্যায়েই জানা যাবে যে ঘি-এর সাথে ভেজিটেবল অয়েল বা অন্য কোনো ভেজাল মেশানো আছে কিনা। এর জন্য একটি টেস্ট টিউব বা ছোট কাচের পাত্রে এক মিলিলিটার গলানো ঘি নিন। এতে এক মিলিলিটার ঘন হাইড্রোক্লোরিক অ্যাসিড দিতে হবে,এবং তারপর আধা চা চামচ চিনি দিতে হবে। এই মিশ্রণটি প্রায় দুই মিনিট ধরে ভালোভাবে ঝাঁকাতে হবে এবং কয়েক মিনিটের জন্য রেখে দিতে হবে।

ঘি যদি খাঁটি হয় তবে রঙ পরিবর্তন হবে না। কিন্তু ভেজিটেবল ঘি, বনস্পতি, পাম তেল ইত্যাদি ভেজাল থাকলে অম্লীয় স্তরটি গোলাপী বা লাল রঙ হয়ে যাবে। এভাবেই ভেজাল ঘি চেনা যায়। চিকিৎসকরা সতর্ক করেছেন যে, দীর্ঘদিন ধরে ভেজাল ঘি ব্যবহারে স্বাস্থ্যের ওপর কুপ্রভাব ফেলে। এতে ব্যবহৃত কৃত্রিম চর্বি এবং নিম্নমানের তেল শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দিতে পারে। এর ফলে হৃদরোগ, স্থূলতা, হজমের সমস্যা, যকৃতের ক্ষতি, রক্তনালীতে প্রতিবন্ধকতা এবং বিপাকীয় ব্যাধি দেখা দিতে পারে। বিশেষজ্ঞরা আরও বলেন যে, শিশু, গর্ভবতী নারী এবং বয়স্ক ব্যক্তিরা ভেজাল খাবারের দ্বারা বেশি প্রভাবিত হওয়ার ঝুঁকিতে থাকেন।

ঘি কেনার সময় কিছু গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে। বিশ্বস্ত কোম্পানি ও নামকরা ব্র্র্যান্ডকে বেছে নেওয়াই ভাল। ঘি-এর ওুপর উৎপাদনের তারিখ , মেয়াদ উত্তীর্ণের তারিখ, FSSAI লাইসেন্স নম্বর, গুনমানের সনদপত্র দেখে নেওয়া উচিত। কম দামে ভালো ঘি এই ফাঁদে না পা দেওয়াাই উচিৎ।

এছাড়াও, বাড়িতে ঘি-এর গুণমান যাচাই করার কিছু সহজ উপায় আছে। এক চামচ ঘি হাতে ঘষলে তা থেকে একটি স্বাভাবিক গন্ধ বের হয়। ফ্রিজে রাখলে এটি সমানভাবে জমাট বাঁধে। যদি আলাদা আলাদা স্তর বা লেয়ার হয়ে থাকে তবে তা ভেজাল হওয়ার প্রবণতা বেশি থাকবে। খাঁটি ঘি আগুনের সংস্পর্শে আনা মাত্র গলে যাবে, কিন্তু ভেজাল ঘি থেকে এক অদ্ভুত গন্ধ আর তেলতেলে ভাব হতে পারে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers