বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ৩ জিলহজ ১৪৪৭

জীবনযাত্রা

নতুন মায়ের গভীর ঘুম কমে ৫০%, এর প্রভাব জানেন কি

নিউজজি ডেস্ক জানুয়ারী ২০, ২০২৬, ১৫:০৯:০০

211
  • ছবি : সংগৃহীত

ঢাকা: সন্তান জন্মের পর প্রথম বছরটি যেমন আনন্দে ভরপুর থাকে, তেমনি মায়ের জীবনে ঘুমের ঘাটতির এক কঠিন সময়ও নিয়ে আসে। নতুন মায়েরা অনেক সময় টানা গভীর ঘুম থেকে বঞ্চিত হন, রাতে বারবার জেগে উঠতে হয়, আর এর প্রভাব পড়ে দিনের বেলায়। ফলে ক্লান্তি, মনোযোগের ঘাটতি এবং স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ার মতো সমস্যার মুখোমুখি হতে হয়।

ঘুমের প্রকৃতি বদলে যায়

গবেষণায় দেখা গেছে, প্রথমবারের মতো মা হওয়া নারীদের স্বাভাবিক ঘুমের সময় কমে যায়, কিন্তু প্রধান সমস্যা বারবার ঘুম ভেঙ্গে যাওয়া। পরিসংখ্যান অনুযায়ী, নতুন মায়ের ঘুম গড়ে দিনে প্রায় ৪.৪ ঘণ্টা পর্যন্ত কমে যেতে পারে, এবং টানা ঘুমের সময় মোটের ওপর ঘণ্টার নিচে নেমে যায়।

এটা শুধু কম ঘুমানো নয়, বরং ঘুমের গুণমান বদলে যাওয়াটাই মূল চ্যালেঞ্জ, যা মায়ের শরীর ও মনকে ক্লান্ত করে রাখে।

ঘুমহীনতা মস্তিষ্কের কাজ

প্রসবের পর মায়ের মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্ষমতা বজায় রাখতে পর্যাপ্ত ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনোযোগ ধরে রাখা, দ্রুত প্রতিক্রিয়া জানানো ও স্মৃতিশক্তির ওপর ঘুমের সরাসরি প্রভাব পড়ে। বিভিন্ন গবেষণায় উঠে এসেছে, নতুন মায়েদের ঘুম যত বেশি ব্যাহত হয়, তাদের দৈনন্দিন কাজের দক্ষতা ও মানসিক তৎপরতা তত বেশি হ্রাস পায়।

হরমোন, সতর্কতা মস্তিষ্কের প্রতিক্রিয়া

প্রসবের পর প্রোল্যাকটিন, অক্সিটোসিন ও কর্টিসলের মতো হরমোনগুলোর ধরন পরিবর্তিত হয়। এগুলো গর্ভাবসান ও মাতৃত্বের জন্য প্রয়োজনীয় প্রতিক্রিয়া চালু করে, কিন্তু একই সঙ্গে মস্তিষ্ককে ‘অ্যালার্ট’ মোডে রাখে, যাতে শিশুর সুরক্ষা সর্বদা অগ্রাধিকার পায়। এই অবস্থায় গভীর ঘুমের স্টেজে পৌঁছানো কঠিন হয়ে ওঠে, ফলে শরীর ক্লান্ত থাকে।

মানসিক এবং শারীরিক প্রভাব

ঘুম ও মেজাজের মধ্যে সম্পর্ক খতিয়ে দেখা গেছে ঘুম-সংক্রান্ত চাপের ফলে নতুন মায়েদের মধ্যে দুশ্চিন্তা, মনোযোগের দুর্বলতা, আবেগ নিয়ন্ত্রণে সমস্যা দেখা দিতে পারে। এমনকি ঘুমের সমস্যা প্রসব-পরবর্তী বিষণ্নতার ঝুঁকিও বাড়ায়।

তাহলে করণীয় কী?

  •  বিকল্প সময়ে ঘুমানোর চেষ্ট করতে হবে। দিনের অল্প সময়ের ঘুমও শরীরকে সহায়তা করে।
  •  রাতের দায়িত্ব ভাগ করে নিন।
  • নিয়ন্ত্রিত আলো, নিরিবিলি পরিবেশ তৈরি করে ঘুমান।
  • প্রয়োজন হলে ঘুম-বিশেষজ্ঞ বা থেরাপিস্টের সহায়তা নিন।

 

সূত্র: সায়েন্সডেইলি, পাবমেড, ফ্রন্টিয়ার্স ইন নিউরোলজি

 

 

নিউজজি/এস আর

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers