রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ , ২৪ শাওয়াল ১৪৪৭

জীবনযাত্রা

ছুটির দিনে স্ট্রেস কমানোর ৬ কৌশল

নিউজজি ডেস্ক নভেম্বর ২৯, ২০২৫, ১৫:৪৯:৩৭

130
  • ছবি : সংগৃহীত

ছুটির দিন মানেই সাধারণত আনন্দ এবং পরিবারের সঙ্গে সময় কাটানো। কিন্তু অনেকের জন্য এটি চাপ, দুশ্চিন্তা ও বাড়তি দায়িত্বের সময়েও পরিণত হয়। যুক্তরাষ্ট্রে দেখা যায়, উৎসবের মৌসুমে উপহার কেনা, ভ্রমণ, পরিবারের সঙ্গে সময় কাটানো এবং আর্থিক চাপ মিলিয়ে অনেকের জন্য আনন্দের বদলে ক্লান্তিকর হয়ে ওঠে। তবে সচেতনভাবে কিছু পদক্ষেপ গ্রহণ করলে এই চাপ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। হেলথলাইনের প্রতিবেদনে ছুটির দিনে মানসিক চাপ কমানোর ছয়টি সহজ উপায় তুলে ধরা হয়েছে।

১. মানসিক চাপের কারণ চিহ্নিত করুন

নিজেকে বোঝা মানসিক চাপ কমানোর প্রথম ধাপ। কোন পরিস্থিতি আপনাকে অস্বস্তিতে ফেলে বা উদ্বেগ বাড়ায় তা শনাক্ত করুন। উপহার কেনা, ব্যস্ততা, পরিবারের রাজনৈতিক আলোচনা বা প্রিয়জন হারানোর স্মৃতি—এসবই চাপের কারণ হতে পারে।

২. আগে থেকেই পরিকল্পনা করুন

ছুটির মৌসুমে ব্যস্ততা বেশি থাকে। কাজের তালিকা তৈরি করে গুরুত্বপূর্ণ কাজগুলো আগে শেষ করুন। এতে ভুলের সম্ভাবনা কমে এবং সময়ও বাঁচে।

৩. নিজেকে অগ্রাধিকার দিন

সবকে খুশি করার চেষ্টায় নিজের যত্ন ভুলে যাবেন না। নিয়মিত ঘুম, হাঁটাহাঁটি, ব্যায়াম বা প্রিয় কোনো কাজে সময় দেওয়া মানসিক স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে।

৪. আর্থিক পরিকল্পনায় সচেতন থাকুন

উৎসবের অতিরিক্ত খরচ পরে উদ্বেগের কারণ হতে পারে। বাজেট তৈরি করে খরচ করুন। উপহার মহামূল্যবান না হলেও আন্তরিকতা থাকলেই তা মূল্যবান হয়। নিজের তৈরি উপহার বা সময় ও শ্রমও সেরা হতে পারে।

৫. হারানো প্রিয়জনকে স্মরণ করুন

প্রিয়জন হারানোর দুঃখ উৎসবে বাড়তে পারে। তাদের স্মৃতি স্মরণ করুন, নাম করে প্রার্থনা করুন বা স্মরণে কোনো অর্থবহ কাজ করুন। যদি কেউ কাছে না থাকে, স্বেচ্ছাসেবী কাজে যুক্ত হতে পারেন, এতে অন্যের দিনও উজ্জ্বল হয়।

৬. ‘না’ বলতে দ্বিধা করবেন না

সব ইভেন্টে যোগ দেওয়া বা সব দায়িত্ব পালন করা সম্ভব নয়। মানসিক শান্তি নষ্ট করবে এমন কাজ থেকে দূরে থাকুন। শুধুমাত্র সেই কাজগুলো করুন যা আপনাকে আনন্দ দেয়।

মনে রাখতে হবে মানসিক চাপ একটি খুবই স্বাভাবিক বিস্যম যেটা নিয়ন্ত্রণ করা সম্ভব। নিজের অনুভূতিকে গুরুত্ব দিন, শরীর–মন যা বলছে তা শুনুন। কোনও পরিস্থিতিতে আপনি চাপ অনুভব করেন এবং কীভাবে তা কমানো যায় এগুলি বুঝে নিলে পুরো ছুটির দিনে হবে আরও আনন্দময়, এবং শান্তিপূর্ণ। নিজেকে বুঝতে পারা আর মনের যত্ন নেয়ার বিষয়টি এড়িয়ে যাবেন না।

 

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers