শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ , ৫ জুমাদিউল আউয়াল ১৪৪৮

জীবনযাত্রা

একটি অভ্যাসেই দ্রুত ওজন নিয়ন্ত্রণ সম্ভব

নিউজজি ডেস্ক নভেম্বর ১৬, ২০২৫, ১৩:১৩:২২

141
  • ছবি: সংগ্রহীত

অনেকে নানা নিয়ম মেনে ওজন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও দ্রুত ফলাফল পান না। ব্যস্ততার কারণে জিমে যাওয়া বা ব্যায়ামের সময় না পাওয়া অনেকের জন্য ওজন কমানো এক বড় চ্যালেঞ্জ। চিকিৎসকরা বলছেন, মাত্র একটি সহজ নিয়ম মেনে বাড়িতেই ওজন নিয়ন্ত্রণ সম্ভব। এই নিয়মটি এতটাই কার্যকর যে স্বল্প সময়ে জিমের তুলনায় বেশি ক্যালোরি বার্ন করা সম্ভব। এটি হলো—প্রতিদিন কয়েকবার সিঁড়ি দিয়ে ওঠানামা করা।

ইন্টারন্যাশনাল স্কাই রানিং ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট লরি ভ্যান হাউটেন জানান, প্রতিদিন কয়েক মিনিট সিঁড়ি দিয়ে ওঠানামা করলে সাধারণ হাঁটার তুলনায় প্রায় ২০ গুণ বেশি ক্যালোরি খরচ হয়। তিনি উল্লেখ করেন, জিমে না গেলেও সিঁড়িতে ওঠানামার মাধ্যমে সহজেই শরীরের অতিরিক্ত চর্বি ঝরানো যায়। বিশেষ করে যারা কাজের চাপে আলাদা সময় বের করতে পারেন না, তাদের জন্য এটি সবচেয়ে বাস্তবসম্মত সমাধান।

গবেষণা যা বলছে: মিলান বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত ফিজিওলজিস্ট ও বায়োমেকানিস্ট ড. আলবার্তো মিনিটে দীর্ঘ গবেষণায় দেখেছেন—

  • সমতল স্থানে সাধারণ হাঁটা প্রতি ১ মিটার ১ কেজি ওজন সরাতে ০.৫ ক্যালোরি বার্ন করে।
  • কিন্তু উঁচুতে বা সিঁড়ি দিয়ে ওঠার সময় একই পরিমাণ নড়াচড়ায় ২০ গুণ ক্যালোরি খরচ হয়।
  • অর্থাৎ, আধঘণ্টা হাঁটার তুলনায় কয়েক মিনিট সিঁড়ি ওঠানামা শরীরকে অনেক বেশি কাজে লাগায়, হৃদযন্ত্র ও পেশিকে সক্রিয় রাখে এবং দ্রুত ক্যালোরি বার্ন করে।

সিঁড়ি ব্যায়ামের আরও উপকারিতা : সিঁড়ি দিয়ে ওঠানামা শুধু ওজনই কমায় না এটি পুরো শরীরের ওপর ইতিবাচক প্রভাব ফেলে। যেমন—

  • পায়ের পেশি শক্ত হয়
  • হার্ট ও ফুসফুস সুস্থ থাকে
  • স্ট্যামিনা বাড়ে
  • নিম্নাঙ্গের চর্বি দ্রুত কমে
  • শরীরের ব্যালান্স ও স্ট্যাবিলিটি উন্নত হয়

ব্যায়ামটি ঘর বা অফিস যেখানেই সিঁড়ি থাকুক, সেখানেই সহজে করা যায়। কোনও বিশেষ পোশাক, সরঞ্জাম বা স্থান প্রয়োজন নেই।

  • যেভাবে শুরু করবেন
  • লিফট নয়, যতটা সম্ভব সিঁড়ি ব্যবহার করুন
  • দিনে ৩–৫ বার, প্রতিবার ২–৪ মিনিট করে ওঠানামা করতে পারেন
  • শুরুতে ধীরে ধীরে সময় বাড়ান
  • জিমে না যেতে পারলে বাড়তি ১০ মিনিট সিঁড়ি ব্যায়াম করুন

সিঁড়ি দিয়ে ওঠানামা ওজন নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে, তবে এটি সবার জন্য নিরাপদ নয়। বিশেষ করে যাদের হাঁটুর সমস্যা, আর্থ্রাইটিস বা হার্টের সমস্যা আছে, এবং যাদের শ্বাসকষ্ট রয়েছে, তারা সতর্ক থাকবেন এবং প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নেবেন।

ওজন কমানো মানেই জিমে ঘণ্টার পর ঘণ্টা ঘাম ঝরানো নয়—বিজ্ঞান প্রমাণ করে, সিঁড়ি দিয়ে ওঠানামা হলো সবচেয়ে সহজ, সাশ্রয়ী এবং সময় সাশ্রয়ী ফ্যাট বার্নিং ব্যায়ামের একটি। ব্যস্ত সময়সূচির মাঝেও দিনে কয়েক মিনিট এই অভ্যাসই ওজন কমানো, পেশি শক্ত করা এবং হার্ট সুস্থ রাখার কাজে কার্যকর।

সূত্র: হিন্দুস্তান টাইমস

 

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers