শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ , ২৯ শাওয়াল ১৪৪৭

জীবনযাত্রা

যে ভিটামিনের অভাবে কাজে মন বসে না

নিউজজি ডেস্ক জুলাই ১৭, ২০২৫, ১৩:৩৫:২৯

877
  • সংগৃহীত

ঢাকা: শরীরকে সুস্থ রাখতে বিভিন্ন ধরনের ভিটামিন গুরুত্বপূর্ণ। তবে বিভিন্ন ধরনেরভিটামিন সি, ডি বা এ সম্পর্কে আমরা সচেতন থাকলেও গুরুত্বপূর্ণ একটি ভিটামিন হলো ভিটামিন ‘বি-১২’ সম্পর্কে  আমরা অনেকেই জানি না। বিশেষ কিছু খাবার গ্রহণের মাধ্যমে আমাদের শরীর এই ভিটামিন নিজে উৎপাদন করতে পারে। কিন্তু না জানার কারণে অনেকেই ভোগেন ভিটামিন ‘বি-১২’ এর অভাবে।

মানবদেহ নিজে থেকে ভিটামিন বি১২ তৈরি করতে পারে না। ফলে আমাদের নির্ভর করতে হয় খাবার কিংবা ফুড সাপ্লিমেন্টের উপর। বিশেষ করে নিরামিষাশীদের মধ্যে এই ভিটামিনের ঘাটতি বেশি দেখা যায়, কারণ এটি উদ্ভিদভিত্তিক নয়—প্রাণিজ উৎসেই বেশি পাওয়া যায়।

কী কাজে লাগে ভিটামিন বি-১২?

নতুন রক্তকণিকা ও কোষ তৈরিতে সহায়তা করে, ফলে অ্যানিমিয়ার ঝুঁকি কমে

ডিএনএ ও জিনগত উপাদান তৈরিতে সহায়তা করে

হাড় ভালো রাখতে সহায়তা করে, অস্টিওপোরেসিসের ঝুঁকি কমায়

চুল, নখ ও ত্বক ভালো রাখে

মানসিক অবসাদ কমাতেও কার্যকর

ঘাটতির লক্ষণ কী কী?

পায়ে ঝিঁঝিঁ ধরা, পা অসাড় হয়ে যাওয়া

অতিরিক্ত ক্লান্তি, কাজে অনীহা, স্মৃতিশক্তি দুর্বল হওয়া

শ্বাসকষ্ট, ত্বক বিবর্ণ হয়ে যাওয়া, হৃৎস্পন্দন বেড়ে যাওয়া

মুখে ঘন ঘন আলসার হওয়া

জন্ডিস বা অ্যানিমিয়ার লক্ষণ দেখা দেয়া

কোথায় পাবেন এই ভিটামিন?

ভিটামিন বি১২ প্রাণিজ উৎসে বেশি থাকে। যেমন—

ডিম

রেড মিট ও মুরগির মাংস

সামুদ্রিক মাছ

দুধ, দই, ছানা

নিরামিষাশীদের জন্য বি১২ সমৃদ্ধ ফুড সাপ্লিমেন্ট হতে পারে ভালো বিকল্প। তবে কোনো দীর্ঘমেয়াদি অসুখ থাকলে খাদ্যতালিকা পরিবর্তনের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত।

(সচেতনতার উদ্দেশ্যে লেখা এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে ভারতীয় এক সংবাদমাধ্যমে। কোনো ক্রনিক অসুখ থাকলে সিদ্ধান্ত নেয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।)

নিউজজি/পিএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers