মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

ফিচার
  >
ভ্রমণ

ঘুরে আসুন যাদুকাটা নদী

নিউজজি ডেস্ক ২২ আগস্ট , ২০২৫, ১১:১৪:০৩

281
  • ঘুরে আসুন যাদুকাটা নদী

ঢাকা: যাদুকাটা নদী বা যদুকাটা নদী বা জাদুকাটা নদী রূপ আর সম্পদের নদী। এখানে প্রকৃতি তার অকৃপণ হাতে বিলিয়ে দিয়েছে অফুরন্ত সম্পদ, আর অপরূপ নৈসর্গিক সৌন্দর্য্য। নদীর স্বচ্ছ পানি, নীল আকাশ এবং সবুজ পাহাড় একসাথে মিলে অপূর্ব এক সুন্দর ক্যানভাস তৈরি করেছে।

 

যাদুকাটা নদী কীভাবে যাবেন

যাদুকাটা নদী দেখতে হলে প্রথমেই আসতে হবে সুনামগঞ্জ জেলা শহরে। ঢাকার সায়দাবাদ থেকে হানিফ, শ্যামলী, এনা, মামুন ইত্যাদি বিভিন্ন পরিবহন কোম্পানির এসি/নন এসি বাস সুনামগঞ্জ যায়। ভাড়া ৮০০ থেকে ৮৫০ টাকা। যেতে সময় নিবে প্রায় ৬ ঘন্টা।

সুনামগঞ্জ বাস স্ট্যান্ড থেকে সিএনজি বা মোটরসাইকেল ভাড়া করে চলে যান লাউড়ের গড়। সেখান থেকে যাদুকাটা নদী দেখা যায়। মোটরসাইকেল ভাড়া ২০০/২৫০ টাকা। এক মোটরসাইকেলে দুইজন উঠা যাবে। তবে যাদুকাটা নদীর সবচেয়ে সুন্দর দৃশ্য দেখা যায় বারিক্কা টিলা থেকে।

সবচেয়ে ভালো হয় টাঙ্গুয়ার হাওর দেখে টেকেরঘাট গিয়ে সেখানে নীলাদ্রী লেক দেখে শিমুল বাগান এবং যাদুকাটা নদী দেখে সুনামগঞ্জ ফেরত আসা। এতে সময় কম লাগবে এবং খরচ কম হবে। আর এক সাথে বেশ কয়েকটি দর্শনীয় স্থান পরিদর্শন করা হয়ে যাবে।

 

কোথায় থাকবেন

এখানে এসে সাধারণত কেউ থাকে না। তাই এর আশেপাশে থাকার জন্য ভালো মানের হোটেল বা রিসোর্ট গড়ে উঠে নাই। বড়ছড়া বাজারে কয়েকটি গেস্ট হাউজ ও তাহিরপুর বাজারে দুইটি আবাসিক হোটেল রয়েছে। সেখানে থাকতে পারেন। সব থেকে ভালো হয় সুনামগঞ্জ শহরে এসে থাকা।

বড়ছড়া বাজারে গেস্ট হাউজ ভাড়া জনপ্রতি ২০০/৪০০ টাকা। আর সুনামগঞ্জ শহরে হোটেল ভাড়া ২০০/১,০০০ টাকা।

 

কোথায় খাবেন

এই নদীর একপাশে লাউড়ের গড়। অন্যপাশে বারিক্কা টিলা। লাউড়ের গড় বাজারে সাধারণ মানের দেশীয় খাবার পাওয়া যায়। বারিক্কা টিলার নিচে-ও খাবারের হোটেল আছে। সেখানে খেতে পারেন। এছাড়া টেকেরঘাট বাজার, বড়ছড়া বাজার, তাহিরপুর বাজারে মোটামোটি মানের খাবারের দোকান আছে। তবে ভালো রেস্টুরেন্টে এর জন্য সুনামগঞ্জ শহরে আসতে হবে। প্রয়োজন হলে সাথে কিছু শুকনো খাবার নিয়ে যেতে পারেন।

 

যাদুকাটা নদীর কাছাকাছি দর্শনীয় স্থান

যাদুকাটা নদীর কাছাকাছি আছে আরও কিছু দর্শনীয় স্থান। প্ল্যান করে হাতে ২ দিন সময় নিয়ে গিয়ে এক সাথে সবগুলো দেখে আসতে পারেন—

টাঙ্গুয়া হাওর

নীলাদ্রি লেক

শিমুল বাগান

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers