মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

ফিচার
  >
ভ্রমণ

হিমালয়ের ৯৭ পর্বতচূড়ায় বিনামূল্যে আরোহণের সুযোগ দেবে নেপাল

নিউজজি ডেস্ক ১৯ আগস্ট , ২০২৫, ১৩:৩২:৪৯

339
  • ছবি: সংগৃহীত

ঢাকা: প্রত্যন্ত অঞ্চলে পর্যটন বাড়াতে ও পর্বতারোহীদের আকৃষ্ট করার জন্য আগামী দুই বছরের জন্য হিমালয়ের ৯৭টি পর্বতচূড়ায় বিনামূল্যে আরোহণের সুযোগ দেবে নেপাল।

নেপালের পর্যটন বিভাগ জানিয়েছে, তারা আশা করছে এই উদ্যোগ দেশের ‘অনাবিষ্কৃত পর্যটনস্থল’ মানুষের কাছে তুলে ধরবে।

এদিকে সেপ্টেম্বর থেকে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট আরোহণের জন্য পারমিট ফি বেড়ে ১৫ হাজার ডলার (১১ হাজার ১৭০ পাউন্ড) হবে, যা প্রায় এক দশকের মধ্যে প্রথম বৃদ্ধি।

পর্বতারোহণ নেপালের জন্য একটি উল্লেখযোগ্য রাজস্ব উৎস, যেখানে বিশ্বের ১০টি উচ্চতম পর্বতের মধ্যে আটটি অবস্থিত। গত বছর আরোহণ ফি বাবদ ৫ দশমিক ৯ মিলিয়ন ডলার আয় করেছে নেপাল, যার তিন-চতুর্থাংশেরও বেশি এভারেস্ট থেকে এসেছে।

যেসব শৃঙ্গের জন্য ফি মওকুফ করা হবে সেগুলো চীন সীমান্তবর্তী কর্ণালি এবং সুদূর প্রদেশে অবস্থিত, যাদের উচ্চতা ৫ হাজার ৯৭০ মিটার (১৯ হাজার ৫৯০ ফুট) থেকে ৭ হাজার ১৩২ মিটারের মধ্যে। দুটি অঞ্চলই নেপালের অন্যতম দরিদ্র ও স্বল্পোন্নত প্রদেশগুলো মধ্যে পড়ে।

নেপালের পর্যটন বিভাগের পরিচালক হিমাল গৌতম, ‘মনোমুগ্ধকর সৌন্দর্য সত্ত্বেও এসবচূড়ায় পর্যটক এবং পর্বতারোহীদের সংখ্যা খুবই কম। কারণ এখানে যাওয়াও খুব কঠিন। আমরা আশা করি নতুন বিধানটি সাহায্য করবে।’

গত দুই বছরে মাত্র ৬৮ জন পর্বতারোহী এসব ৯৭টি শৃঙ্গে অভিযান চালিয়েছেন। বিপরীতে, ২০২৪ সালে শুধু এভারেস্টের জন্যই ৪২১টি আরোহণের অনুমতি দেওয়া হয়েছিল।

তবে সাম্প্রতিক বছরগুলোতে এভারেস্টে অতিরিক্ত ভিড়, পরিবেশগত ক্ষতি ও একাধিক প্রাণঘাতী দুর্ঘটনার ঘটনা ঘটেছে। ২০২৪ সালের এপ্রিলে নেপালের সুপ্রিম কোর্ট এভারেস্টসহ কয়েকটি শৃঙ্গে আরোহণের অনুমতির সংখ্যা সীমিত করতে সরকারকে নির্দেশ দেয়।

এছাড়া নেপালের সংসদে নতুন একটি আইন নিয়ে আলোচনা চলছে, যেখানে বলা হয়েছে—এভারেস্টে উঠতে চাইলে প্রথমে নেপালে অন্তত ৭ হাজার মিটার উচ্চতার একটি শৃঙ্গ আরোহণ করতে হবে। ফলে কার্নালি ও সুদুরপশ্চিম প্রদেশের শৃঙ্গগুলোকে দেখা হচ্ছে আদর্শ প্রশিক্ষণ ক্ষেত্র হিসেবে।

সূত্র: বিবিসি

 

নিউজজি/এসআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers