রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ , ২৩ জিলকদ ১৪৪৭

ফিচার
  >
ভ্রমণ

জেনে নিন পানাম নগরের খুঁটিনাটি

নিউজজি ডেস্ক  ৬ আগস্ট , ২০২৫, ১৪:৫১:২৩

414
  • জেনে নিন পানাম নগরের খুঁটিনাটি

ঢাকা: ঐতিহাসিক পানাম নগর অবস্থিত ঢাকার পার্শ্ববর্তী নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও থানায়। ‘হারানো নগর’ হিসেবে পানাম নগর বা পানাম সিটি।

বাংলাদেশিদের কাছে সুপরিচিত। ঈশা খাঁ সোনারগাঁয়ে বাংলার প্রথম রাজধানী স্থাপন করেন ১৫ শতকে। প্রায় ২০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে সোনারগাঁয়ে  গড়ে ওঠে এই নগরী। ওয়ার্ল্ড মনুমেন্ট ফান্ডের তৈরি বিশ্বের ধ্বংসপ্রায় ১০০টি ঐতিহাসিক স্থাপনার তালিকায় পানাম নগর স্থান পায় ২০০৬ সালে। চতুর্দিক থেকে পঙ্খীরাজ খাল দিয়ে ঘেরা পানাম নগরী। এই নগরীর পূর্বদিকে রয়েছে মেঘনা নদী আর পশ্চিম দিকে শীতলক্ষ্যা। মসলিন রপ্তানি হতো এই নদী পথেই। এই নগরীর প্রবেশপথে রয়েছে বিশাল গেট, যা সূর্যাস্তের সাথে সাথেই বন্ধ করা হতো। সন্ধ্যার পর কোনো শরণার্থী পানাম নগরীতে প্রবেশ করতে পারে না।

তৎকালীন ধনীক শ্রেনীর এই নগরীর প্রতিটি নির্মাণশৈলীতে রয়েছে অপূর্ব কারুকার্য ও আভিজাত্যর ছোয়া ও ভিন্নতার ছাপ।পানাম নগরীর বুক চিরে চলে যাওয়া রাস্তার দুপাশে রয়েছে প্রায় ৫২টি ভবন। মূল রাস্তার উত্তর দিকে ৩১টি ও দক্ষিণ দিকে ২১টি ভবন আছে।কোনটি এক তলা,আবার কোনটি দুই বা তিনতলা বিশিষ্ট এই ভবনগুলো।

পানাম নগররের অভ্যন্তরে আবাসিক ভবন ছাড়াও রয়েছে মসজিদ, মন্দির, গির্জা, মঠ, নাচঘর, চিত্রশালা, পান্থশালা, খানান্চিখানা, দরবার কক্ষ, পুরনো যাদুঘর, গোসলখানা ও গুপ্ত পথ। এছাড়া ইস্ট ইন্ডিয়া কোম্পানির তৈরি নীলকুঠি ও ৪০০ বছরের পুরনো টাকশাল বাড়িও এখানে দেখতে পাওয়া যায়।

কীভাবে যাবেন পানাম নগরীতে? ঢাকার গুলিস্তান থেকে বাস পাওয়া যায়। দোয়েল, স্বদেশ কিংবা বোরাকের এসি বাসে করে মোগড়াপাড়া চৌরাস্তায় গিয়ে নামতে হবে। সেক্ষেত্রে বাস ভাড়ার পরিমাণ যথাক্রমে ৪৫,৪০ এবং ৫০ টাকা।মোগড়াপাড়া চৌরাস্তায় নেমে ব্যাটারি চালিত অটোতে অথবা রিকশা করে যাওয়া যাবে পানাম নগরীতে সেক্ষেত্রে ভাড়া পড়বে ২০ থেকে ৪০ টাকা।

প্রবেশ ফি: মাত্র ১৫ টাকায় টিকিট কেটে প্রবেশ করতে পারবেন পানাম নগরীতে।

সতর্কতাঃ অনেক বছরের পুরনো হওয়ায় ভবনগুলো অনেক ঝুঁকিপূর্ণ। তাই নির্দেশনা অমান্য করে কোনো ভবনের উপরে ওঠা ঠিক হবে না। সেক্ষেত্রে নির্দেশনা অনুযায়ী পানাম নগরী ঘোরা উচিত।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers