রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ , ২৩ জিলকদ ১৪৪৭

ফিচার
  >
ভ্রমণ

পাঁচ বছরে সিকিমে রেকর্ড পরিমাণ পর্যটক

নিউজজি ডেস্ক ১২ মে , ২০২৪, ১৩:২০:৪২

289
  • পাঁচ বছরে সিকিমে রেকর্ড পরিমাণ পর্যটক

ঢাকা: ভারতের পাহাড়ি রাজ্য সিকিম বিদেশি পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু। গত পাঁচ বছরে রেকর্ড পরিমাণ বিদেশি পর্যটক পেয়েছে সিকিম। রাজ্যের পর্যটন দপ্তর সাম্প্রতিক এক রিপোর্টে জানিয়েছে, পাঁচ বছরে প্রায় ৭ লক্ষ বিদেশি পর্যটক সেখানে ভ্রমণে গেছেন।

গত বছর বিভিন্ন দেশ থেকে ভ্রমণে আসেন প্রায় এক লক্ষ পর্যটক। ডিসেম্বরে রংপো এবং পরবর্তীতে নাথু লা পর্যন্ত রেলপথ চালু হলে ওই সংখ্যা ঝড়ের গতিতে বাড়বে বলে মনে করছে ওই রাজ্যের পর্যটন দপ্তর।

বিদেশি পর্যটক টানতে কার্যত বিস্ময়কর রেকর্ড তৈরি করেছে দেশটির দ্বিতীয় ক্ষুদ্রতম রাজ্য সিকিম। সেখানকার পর্যটন দপ্তরের সাম্প্রতিক রিপোর্ট থেকে জানা গেছে, ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ওই রাজ্যে ৬ লক্ষ ৬১ হাজার ২৪৮ জন বিদেশি পর্যটক ভ্রমণে গেছেন। শুধু ২০১৯ সালেই এসেছেন ১ লক্ষ ৩৩ হাজার ৩৮৮ জন বিদেশি।

পরের বছর করোনা মহামারির আতঙ্কে বিশ্বজুড়ে পর্যটন শিল্পে বিপর্যয় নামে। ২০২০ সালে মাত্র ১৯ হাজার ৯৩৫ জন বিদেশি পর্যটকের দেখা মেলে। ২০২১ সালে ওই সংখ্যা আরও নেমে হয় ১১ হাজার ৫০৮ জন। পর্যটন নির্ভর রাজ্যটির অর্থনীতিতে মন্দার ছায়া নেমে আসে। যদিও ২০২২ সাল থেকে ফের ঘুরে দাঁড়াতে শুরু করে।

ওই বছর বিদেশি পর্যটকের সংখ্যা বেড়ে হয় ৬৮ হাজার ৬৪৫। এর পর আর ফিরে তাকাতে হয়নি। গত বছর অর্থাৎ ২০২৩ সালে বিদেশি পর্যটকের সংখ্যা একলাফে বেড়ে হয় ৯৩ হাজার ৯০৮ জন। চলতি বছরেও ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে।

সিকিম পর্যটনের উপদেষ্টা রাজ বসু বলেন, তিস্তার হড়পা বানে বিধ্বস্ত হয়েছিল উত্তর সিকিমের বিস্তীর্ণ এলাকা। সেই বিপদ থেকে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ নিতে হয়েছে রাজ্যটিকে।

সিকিম পর্যটন দপ্তরের কর্তাদের একাংশের মতে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে সিকিমে রেল পরিষেবা চালু হতে পারে। সেটা হলে ২০২৫ সাল থেকে বিদেশি পর্যটকের সংখ্যা দ্রুতগতিতে বাড়বে। ওই রেলপথে রয়েছে ১৪টি সুড়ঙ্গ এবং ১৭টি সেতু। ছয়টি সুড়ঙ্গের কাজ শেষ হয়েছে।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers