রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ , ২৩ জিলকদ ১৪৪৭

ফিচার
  >
ভ্রমণ

বিশ্বের সবচেয়ে বড় প্রমোদতরী আইকন অব দ্য সিস

নিউজজি ডেস্ক ২৯ জানুয়ারি , ২০২৪, ১৩:৪৬:৩৯

6K
  • বিশ্বের সবচেয়ে বড় প্রমোদতরী আইকন অব দ্য সিস

ঢাকা: অবশেষে দীর্ঘ অপেক্ষার ইতি। যাত্রা শুরু করল টাইটানিকের চেয়েও পাঁচ গুন বড় বিশ্বের বৃহত্তম ক্রুড শিপ আইকন অফ দ্য সিস। শনিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিয়ামি বন্দর থেকে যাত্রা শুরু করেছে জাহাজটি। গন্তব্য হল পূর্ব ও পশ্চিম ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ। সবকিছু ঠিক থাকলে বিলাসবহুল এই প্রমোদতরীটি সাত দিনের সমুদ্রযাত্রার পর গন্তব্যে পৌঁছবে।

এই প্রমোদতরী টাইটানিকের চেয়েও পাঁচ গুন বড়। অন্তহীন নীলের মাঝে যেন আস্ত এক মায়ানগরী। বিনোদনের অন্য এক দুনিয়ায় মোড়া। বিলাসিতার চোখ ধাঁধানো ঝলক এই প্রমোদতরীতে। এতদিন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় প্রমোদতরী ছিল রয়্যাল ক্যারিবিয়ানের 'ওয়ান্ডার অফ দ্য় সিস'। সেটিকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে বড় প্রমোদতরী হল আইকন অব দ্য সিস। ওয়ান্ডার অব দ্য সিস ছিল ১১৮৮ ফুট দীর্ঘ, আর ওজন ছিল ২৩৫,৬০০ টন।

১২০০ ফুট দৈর্ঘ্যের জাহাজটিতে সুইমিংপুল আছে সাতটি। আছে ৫৫ ফুট উচ্চতার একটি কৃত্রিম জলপ্রপাত, ৪০টি রেস্তোরাঁসহ পিলে চমকে দেওয়ার মতো আরও অনেক কিছু। গল্পটি বিশ্বের সবচেয়ে বড় প্রমোদতরী আইকন অব দ্য সিসর।

ফিনল্যান্ডের তুর্কুর শিপইয়ার্ডে তৈরি হয় রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনালের এই প্রমোদতরী। খরচ হয় ২০০ কোটি ডলার। তারপর পুয়ের্তো রিকো থেমে আটলান্টিক অতিক্রম করার পর ১০ জানুয়ারি মিয়ামিতে পৌঁছায়। বৃহস্পতিবার জাহাজের নামকরণের অনুষ্ঠানে অংশ নেওয়া অতিথির তালিকায় ছিলেন বর্তমানে ইন্টার মিয়ামির হয়ে খেলা আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসিও।

জাহাজটি সবচেয়ে বড় প্রমোদতরীর তকমা নিজের করে নেওয়ার আগে এই রেকর্ড ছিল রয়্যাল ক্যারিবিয়ানের অপর জাহাজ ওন্ডার অব দ্য সিস। ওটার দৈর্ঘ্য ছিল ১ হাজার ১৮৮ ফুট।

পূর্ব-ক্যারিবিয়ান অঞ্চলের সাত দিনের প্রমোদ ভ্রমণে যাত্রীদের সময় কাটানোর জন্য থাকছে চমকপ্রদ সব আয়োজন। এখানে জানিয়ে রাখা ভালো সর্বোচ্চ ৭ হাজার ৬০০ জন যাত্রীর ভ্রমণের সুযোগ আছে জাহাজটিতে চেপে। জাহাজের কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা কম নয়, দুই হাজার ৩৫০ জন।

৫০ জনের মতো শিল্পীর নানা ধরনের পরিবেশনা মুগ্ধ করবে অতিথিদের। মজার ঘটনা চিফ ডগ অফিসার নামে আলাদা একটি পদও সৃষ্টি করা হয়েছে বিলাসবহুল প্রমোদতরীতে। সে রোভার নামের একটি সোনালি রিট্রিভার কুকুর। অবশ্য তার বয়স একেবারেই কম। তাকে দেখাশোনার জন্যও একজন মানুষ আছেন। জাহাজের বিভিন্ন জায়গায় তত্ত্বাবধায়কের সঙ্গে হাজির হয়ে অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করে রোভার।

এদিকে এটি রয়্যাল ক্যারিবিয়ানের প্রথম জাহাজ যেটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজিতে চলবে। তবে সবাই যে এতে খুশি হয়েছে তা নয়। পরিবেশবাদীরা সতর্ক করেছেন যে এলএনজিচালিত জাহাজ বাতাসে ক্ষতিকারক মিথেন ছড়াতে পারে।

যদিও তেলের মতো ঐতিহ্যবাহী সামুদ্রিক জ্বালানির তুলনায় এলএনজি বেশি পরিচ্ছন্নভাবে পুড়ে তবু কিছু গ্যাস বেরিয়ে গিয়ে বায়ুমণ্ডলে মিথেন ছড়ানোর ঝুঁকি আছে। আর মিথেন কার্বন ডাই অক্সাইডের চেয়ে অনেক বেশি শক্তিশালী গ্রিনহাউস গ্যাস।

এবার জাহাজটিতে যাত্রীদের জন্য আরও কী কী আয়োজন থাকছে তা জেনে নেওয়া যাক। এটিতে আছে ২০টি ডেক, সাধারণ কামরার পাশাপাশি আছে ২ হাজার ৮০৫টি সুপরিসর স্টেটরুম। ৪০টি ডাইনিং ও বার আছে এতে। এর ডেক ১৬ ও ১৭ জুড়ে ছড়িয়ে আছে ১৭ হাজার বর্গফুটের ওয়াটার পার্ক। এখানে ওপর থেকে প্রবল বেগে নেমে আসার জন্য ছয়টি স্লাইড আছে। এর মধ্যে অন্যতম ৪৬ ফুট উঁচু ফ্রাইটেনিং বোল্ট। আছে ৪০ হাজার গ্যালন পানি ধারণে সক্ষম একটি সুইমিংপুল এবং স্কেটিং করার জন্য অ্যাবসলিউট জিরো নামের বরফাচ্ছাদিত একটি জায়গা। ৫৫ ফুট উচ্চতার একটি কৃত্রিম জলপ্রপাতও মুগ্ধ করবে অতিথিদের।

২০২২ সালের এপ্রিলে ফিনল্যান্ডের মেয়ার তুর্কু শিপইয়ার্ডে এই প্রমোদতরী তৈরির কাজ শুরু হয়। সেখান থেকেই এর ট্রায়াল রান হয়েছে। সেই পরীক্ষায় কয়েকশ’ মাইল পথ ভ্রমণ করেছে আইকন অব দ্য সিস। গত বছরের শেষ দিকে আরেকটি ট্রায়াল রান হয়। জাহাজটি বানাতে খরচ হয়েছে ২০০ কোটি ডলার।

রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনালসের ওয়েবসাইটের তথ্যমতে, এ বছরের শুরুতে প্রমোদতরীটির প্রথম যাত্রায় জনপ্রতি খরচের রেঞ্জ হচ্ছে প্রায় ১ হাজার ৮০০ ডলার থেকে ২ হাজার ২০০ ডলারের কাছাকাছি।

২০২২ সালের অক্টোবর থেকে শুরু হয়েছে দ্য আইকন অফ দ্য সিস-এর টিকিট বুকিং। তখন মাথাপিছু টিকিটের দাম ছিল ১ হাজার ২৫৯ ডলার।

একবছরের ব্যবধানে সেই খরচ বেশ খানিকটা বেড়েছে। বিলাসবহুল এই জাহাজে বর্তমানে কক্ষ ভাড়া নিয়ে থাকার সবচেয়ে সস্তা টিকিটের দামই ১ হাজার ৭৫৬ ডলার।

সূত্র- বিবিসি, সিএনএন

নিউজজি/এস দত্ত

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers