সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ , ২৪ জিলকদ ১৪৪৭

ফিচার
  >
ভ্রমণ

ভারতের নিষিদ্ধ ৫ টি স্থান

নিউজজি ডেস্ক ৮ নভেম্বর , ২০২৩, ১১:২৩:৩০

825
  • ভারতের নিষিদ্ধ ৫ টি স্থান

ঢাকা : প্রতিবছর প্রায় লাখ লাখ পর্যটক বিশ্বের বিভিন্ন স্থান থেকে ভারতে ভ্রমণে যায়। সারা বিশ্ব জুড়েই ভারতের বৈচিত্র্যময় সংস্কৃতি, প্রাচীন ঐতিহ্য এবং প্রাকৃতিক সৌন্দর্যের বিশেষ খ্যাতি রয়েছে। লাখ লাখ পর্যটক ভারতের ভ্রমণের জন্য গেলেও সেখানে এমন কিছু স্থান রয়েছে যেখানে পর্যটকদের যাওয়া পরিপূর্ণভাবে নিষিদ্ধ।

অপার প্রাকৃতিক সৌন্দর্যই ঘিরে থাকা ওইসব স্থানসমূহ সাধারণ মানুষের দেখার অনুমতি নেই। নিষিদ্ধ এই অঞ্চল গুলোর কিছু এলাকা আছে সমুদ্রে ঘেরা দ্বীপ আবার কিছু এলাকা রয়েছে পার্বত্য অঞ্চল। এসব নিষিদ্ধতম স্থানে গেলে যে কোন বিপদের সম্মুখীন হতে পারে পর্যটকেরা।

চলুন তাহলে জেনে নেওয়া যাক ভারতের কোন কোন স্থান গুলো পর্যটকদের জন্য পরিপূর্ণভাবে নিষিদ্ধ :

১. সারা পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা পর্বত চূড়ায় আহরণের স্বপ্ন দেখেন কম বেশি অনেক পর্বতারোহী। কিন্তু দুর্ভাগ্যবশত ২০০১ সালে ১৯৯১ এর আইনের বিধানে অধীনে সিকিম সরকার কাঞ্চনজঙ্ঘা অভিযান নিষিদ্ধ করেছেন।

২. ভারতের লাখাদের অন্যতম একটি জনপ্রিয় স্থান হল স্টক কাংড়ি। এই ইস্টক কাংড়ি সৃঙ্গটি ভারতের ভেনিস ন্যাশনাল পার্কে অবস্থিত এবং ভারতের সর্বোচ্চ ট্রেকিং পয়েন্ট হিসেবে পরিগণিত। যেখানে সর্বসাধারণের জন্য যাওয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ।

৩. বিশ্বের উচ্চতম হ্রদ গুলোর মধ্যে একটি ভারতে উপস্থিত সিকিমের চোলামু হ্রদ। এই হ্রদ বা লেকটিতে শুধু সেনাবাহিনী,প্রশাসন,সিকিম পুলিশ ছাড়া সাধারণ পর্যটকদের জন্য নিষিদ্ধ।

৪. বিশ্বের সবগুলো দীপপুঞ্জ গুলোর মধ্যে অন্যতম একটি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ যা ভারতে অবস্থিত। আর এখানে আগ্নেয়গিরি সব সময় সক্রিয় থাকে। তাই পর্যটকদের সুরক্ষা নিশ্চিতকরণে এই দীপপুঞ্জে জনসাধারণের যাওয়া নিষেধ। ১৯৯১ সালে এই দ্বীপটিতে একটি বিশাল বিস্ফোরণ ঘটে। তাই জনসাধারণের সুরক্ষা নিশ্চিতকরণে এই দীপটিতে যাওয়া সকলের জন্য নিষিদ্ধ। তবে কোন কোন পর্যটক যদি দীপটি দেখতে চাই অবশ্যই তাকে দূর থেকে নৌকায় উঠে দেখতে হবে।

৫. ভ্রমণপ্রেমীদের জন্য ভারতের আরও একটি জনপ্রিয় স্থানগুলোর একটি হলো আকসাই চীন। এটি লাখাদে অবস্থিত এবং শীতলতম এক মরুভূমি। তবে বর্তমানে এই স্থানটিতে পর্যটক প্রবেশ নিষেধ রয়েছে।

নিউজজি/এস দত্ত

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers