রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ , ২৩ জিলকদ ১৪৪৭

ফিচার
  >
ভ্রমণ

একা ভ্রমনের কিছু করণীয়

নিউজজি ডেস্ক ২০ সেপ্টেম্বর , ২০২৩, ১৪:৩১:৫৬

826
  • একা ভ্রমনের কিছু করণীয়

ঢাকা: একা ভ্রমণ করা সবচেয়ে উত্তেজনাপূর্ণ, মুক্তিদায়ক এবং চোখ খোলার অভিজ্ঞতা হতে পারে, আপনার বয়স নির্বিশেষে। একা ভ্রমণ (সলো ট্যুর) করার আনন্দই অন্য রকম।

এটি সীমাহীন স্বাধীনতার আনন্দে আত্ম-প্রতিফলন এবং বৃদ্ধির জন্য যথেষ্ট সুযোগ দেয়। এটি ভয়ঙ্করও হতে পারে, বিশেষ করে যদি আপনি আগে কখনো একা ভ্রমণ করেননি।

সত্যিকারের অ্যাডভেঞ্চার পেতে একাকী ভ্রমণের জুড়ি নেই। তবে ব্যাক-প্যাক নিয়ে সলো ট্যুরে বের হওয়ার আগে আপনাকে জেনে নিতে হবে বেশ কিছু টিপস। যেগুলো আপনাকে নিরাপদে ভ্রমণ করতে সহায়তা করবে।

একনজরে দেখে নিন সেসব গুরুত্বপূর্ণ টিপস-

১. একা ভ্রমণে যাওয়ার আগে অবশ্যই গন্তব্য আগে নির্ধারণ করতে হবে। 

২. সমুদ্র, পাহাড় কিংবা অন্য কোথাও। গন্তব্য অনুযায়ী প্রয়োজনীয় উপকরণ অবশ্যই সঙ্গে নিতে হবে। তবে এক্ষেত্রে ব্যাগ যত ছোট হবে ততই ভালো।

৩. নিজের নিরাপত্তা নিয়ে সবার আগে ভাবতে হবে। কারণ একাকী পর্যটকের ওপর অপরাধী চক্রগুলোর নজর বেশি থাকে।

৪. দূরত্ব ও খরচের খসড়া হিসাবটা আগে থেকেই করে নিতে হবে।

৫. ভ্রমণের সময় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা যেকোনো ছবিসহ পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে।

৬. যতটা সম্ভব জনসমাগমের মাঝে থাকতে হবে। বিশেষ করে রাতে। সব সময় নিজেকে সবার মাঝে মিশিয়ে রাখতে হবে।

৭. মূল্যবান গ্যাজেট বা অলংকার ব্যবহার থেকে বিরত থাকতে হবে।

৮. হোটেলের ঠিকানা, ফোন নম্বর কিংবা গন্তব্যের বিস্তারিত তথ্য কাছের ও পরিবারের মানুষের কাছে দিতে হবে। সব সময় অন্তত একজনকে হলেও ভালো-মন্দ সব খবরাখবর জানাতে হবে।

ভ্রমণ সব সময় মানসিক প্রশান্তি যোগায়। এক্ষেত্রে পরিচ্ছন্ন পর্যটন স্পট বা বিনোদন কেন্দ্রের ব্যাপক ভূমিকা থাকে। সুতরাং ভ্রমণের সময় পর্যটন স্পট নোংরা করা ও পরিবেশ দূষণ করা থেকে বিরত থাকতে হবে।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers