বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২৪ জিলহজ ১৪৪৭

ফিচার
  >
বিশেষ দিবস

সর্বজনীন শিশু দিবস আজ

নিউজজি ডেস্ক  ২০ নভেম্বর , ২০২৫, ১৮:৪৮:২১

439
  • ছবি : সংগৃহীত

ঢাকা: আজ সর্বজনীন শিশু দিবস। বিশ্বজুড়ে শিশুদের অধিকার সুরক্ষায় তাদের কল্যাণ নিশ্চিত করা ১৯৮৯ সালের এই দিনে জাতিসংঘ সাধারণ পরিষদে শিশু অধিকার কনভেনশন বা সনদ (সিআরসি) গৃহীত হয়।বিশ্বব্যাপী শিশুদের প্রতি সচেতনতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে  সেই থেকে প্রতিবছর ২০ নভেম্বর  দিনটি সর্বজনীন শিশু দিবস হিসেবে পালিত হয়।

১৯৫৪ সালে ইউনিভার্সাল চিলড্রেনস ডে নামে এই দিবসের সূচনা হয়। জাতিসংঘের সাধারণ পরিষদ ২০ নভেম্বরকে এ দিবস হিসেবে নির্ধারণ করে আন্তর্জাতিক ঐক্য, শিশুদের অধিকার সম্পর্কে সচেতনতা এবং তাদের সার্বিক কল্যাণ উন্নয়নের লক্ষ্যে।

তারিখটির ঐতিহাসিক গুরুত্বও রয়েছে। ১৯৫৯ সালের এই দিনে জাতিসংঘ শিশু অধিকার ঘোষণা গ্রহণ করে। একই দিনে ১৯৮৯ সালে গৃহীত হয় শিশু অধিকারবিষয়ক আন্তর্জাতিক সনদ (Convention on the Rights of the Child)। ১৯৯০ সাল থেকে বিশ্ব শিশু দিবস এ দুটি গুরুত্বপূর্ণ মাইলফলকেরও বার্ষিকী হিসেবে পালিত হচ্ছে।

বিশ্ব শিশু দিবসকে কেন্দ্র করে ইউনিসেফসহ বিভিন্ন আন্তর্জাতিক ও জাতীয় সংস্থা শিশুদের অধিকার, নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও উন্নয়ন নিশ্চিত করতে নানা কর্মসূচি পালন করে থাকে। শিক্ষক, চিকিৎসক, নীতিনির্ধারক, সামাজিক ও ধর্মীয় নেতা, গণমাধ্যমকর্মী, তরুণ প্রজন্ম- সবাইকে শিশুদের উন্নয়ন ও সুরক্ষায় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

ইউনিসেফের মতে, শিশু অধিকার মানবাধিকার- এগুলো সর্বজনীন এবং অখণ্ড। কিন্তু বিশ্বের অনেক স্থানে এখনও শিশুদের অধিকার লঙ্ঘিত, উপেক্ষিত বা আক্রমণের মুখে। এই বাস্তবতায় বিশ্ব শিশু দিবস শিশুদের সুরক্ষা ও অধিকার রক্ষায় নতুন করে প্রতিশ্রুতি ব্যক্ত করার সুযোগ তৈরি করে।

শিশুদের জন্য নিরাপদ, ন্যায়সংগত ও সম্ভাবনাময় ভবিষ্যৎ গড়ে তুলতে বৈশ্বিক অঙ্গীকার জোরদারের প্রত্যয় নিয়েই আজ পালিত হচ্ছে বিশ্ব শিশু দিবস।

১৯৮৯ সালের ২০ নভেম্বর বিশ্বনেতারা শিশু অধিকার বিষয়ে জাতিসংঘ শিশু অধিকার সনদ বাস্তবায়ন করেন। এটি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ব্যাপকভাবে অনুমোদিত মানবাধিকার চুক্তি। শিশু অধিকার সনদের আলোকে শিশুদের জন্য এবং শিশুদের নিয়ে বিশ্বব্যাপী ইউনিসেফ বিশ্ব শিশু দিবস পালন করে।

বিভিন্ন দেশে বিভিন্ন তারিখে শিশু দিবস পালন করা হয়। বাংলাদেশে ১৯৯৬ সাল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনকে (১৭ মার্চ) শিশু দিবস হিসেবে পালন করা হয়। অন্যদিকে অক্টোবরের প্রথম সোমবারকে ধরা হয় বিশ্ব শিশু দিবস। আন্তর্জাতিক অঙ্গনে জুনের ১ তারিখ শিশু দিবস। আর সর্বজনীন শিশু দিবস পালন করা হয় ২০ নভেম্বর।

নিউজজি/হাআ

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers