বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ , ৭ জুমাদাউস সানি ১৪৪৮

ফিচার
  >
বিশেষ দিবস

আন্তর্জাতিক পুরুষ দিবস আজ

নিউজজি ডেস্ক ১৯ নভেম্বর , ২০২৫, ১৩:২৮:৩৬

685
  • ছবি: সংগ্রহীত

বিশ্বজুড়ে প্রতিদিন কোনো না কোনো দিবস পালিত হয়। কিন্তু আজকের দিবসটির কথা অনেকেই জানেন না। ১৯ নভেম্বর আন্তর্জাতিক পুরুষ দিবস। যদিও অনেক পুরুষ এটি অপ্রয়োজনীয় বা হাস্যরসের বিষয় মনে করতে পারেন, এর গুরুত্ব কম নয়।

পরিবার থেকে শুরু করে সমাজ, রাষ্ট্র, এবং সমগ্র বিশ্বে একজন পুরুষের অনেক ইতিবাচক ভূমিকা থাকে। সেই অবদানকে সম্মান জানাতেই আজকের দিনটি উদযাপিত হয়। এ বছর দিবসটির থিম ‘Celebrating Men and Boys’ বা ‘পুরুষ ও ছেলেদের উদযাপন’। এর মাধ্যমে পুরুষ ও ছেলেদের ইতিবাচক দিক, তাদের কাজ এবং সমাজে তাদের অবদানকে স্বীকৃতি দেওয়া হয়।

সাথে সাথেই বিশ্বের অনেক দেশে আরেকটি বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে—‘Supporting Men and Boys’। এর অর্থ, পুরুষদের মানসিক স্বাস্থ্য, চাপ, দুঃখ বা আবেগের বিষয়গুলোও গুরুত্বপূর্ণ। তাদেরও সমর্থন এবং পাশে থাকার প্রয়োজন রয়েছে। তাই এই দিনে পুরুষদের ভালো দিক উদযাপন করার পাশাপাশি তাদের সাপোর্ট করা ও পাশে থাকা জরুরি।

পুরুষ দিবসের সূচনা যেভাবে

এই দিবসটি প্রথম শুরু হয় ট্রিনিডাড ও টোবাগোতে। যার মূল লক্ষ্য ছিল লিঙ্গ নিয়ে আলোচনায় ভারসাম্য আনা। শুধু নারীর সমস্যাই নয়, পুরুষদের অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ নিয়েও আলোচনা করা।

একজন পুরুষ রোজ অনেক কাজ করেন। চাপ সামলান। তারও দুঃখ হয়। মন ভাঙে। তারও কষ্ট হয়। কিন্তু পুরুষত্ব প্রকাশ করতে গিয়ে তিনি সেসব চেপে যান। ফলে শরীর আর মন দুইয়েরই ক্ষতি হচ্ছে। এই দিনটি তাদের সেই নীরব সমস্যাগুলো নিয়ে কথা বলার।

পুরুষ দিবস পালনের প্রস্তাব প্রথম আসে ১৯৯৪ সালে। তবে এর ইতিহাস আরও পুরনো। ১৯২২ সাল থেকে সোভিয়েত ইউনিয়নে রেড আর্মি অ্যান্ড নেভি ডে হিসেবে দিনটি পালিত হত। মূলত পুরুষদের বীরত্ব ও ত্যাগের প্রতি সম্মান জানানোর জন্য এই দিনটি উদযাপিত হতো।

২০০২ সালে দিনটির নামকরণ করা হয় ‘ডিফেন্ডার অফ দ্য ফাদারল্যান্ড ডে’। সেসময় রাশিয়া, ইউক্রেনসহ সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলোতে দিবসটি পালন করা হতো। নারী দিবসের মতোই এটি পুরুষদের সম্মান জানানোর একটি বিশেষ দিন ছিল এটি।

১৯৬০-এর দশক থেকেই পুরুষ দিবস নিয়ে লেখালেখি শুরু হয়। ১৯৬৮ সালে আমেরিকান সাংবাদিক জন পি হ্যারিস লেখায় এই দিবস পালনের গুরুত্ব তুলে ধরেন।

নব্বই দশকের শুরুতে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও মাল্টায় কয়েকটি প্রতিষ্ঠান ফেব্রুয়ারিতে পুরুষ দিবস উদযাপন শুরু করে। তবে সেই অনুষ্ঠানগুলো তেমন পরিচিতি পায়নি। পরে সিদ্ধান্ত নেওয়া হয়, প্রতি বছর ১৯ নভেম্বর বিশ্বজুড়ে পুরুষ দিবস পালন করা হবে।

১৯৯৯ সাল থেকে দিবসটি নিয়মিত পালন হয়ে আসছে। তবে আমাদের দেশে মাত্র দুই বছর হলো আলোচনায় এসেছে এই পুরুষ দিবস। একটি ছোট আয়োজন থেকে শুরু হওয়া এই উদ্যোগ আজ ছড়িয়ে পড়েছে ৮০টির বেশি দেশে।

পুরুষদের মানসিক স্বাস্থ্য ও আবেগিক সুস্থতা নিয়ে সাধারণত খুব কমই আলোচনা হয়। আজকের দিনে আপনার পাশে থাকা পুরুষদের প্রশংসা করুন। তাদের মনের কথা জানুন। তাদের ভালো কাজের প্রশংসা করুন।

 

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers