শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ , ২৯ শাওয়াল ১৪৪৭

ফিচার
  >
পাঠক বিভাগ

শুভ হোক নতুন বছর

ক্রীড়া ডেস্ক ১ জানুয়ারি , ২০২২, ১৮:২৬:১৯

3K
  • ছবি: ইন্টারনেট

করোনাভাইরাস থেকে এখনও পুরোপুরি মুক্তি মেলেনি। এর মধ্যেই আবার নতুন ভাইরাস ওমিক্রন ছড়িয়ে পড়ছে। যে কারণে সবাই বেশ চিন্তিত। তারপরও ইংরেজি নতুন বছর ২০২২ কে জমজমাট আয়োজনের মধ্যে দিয়েই স্বাগত জানিয়েছেন সবাই। 

উৎসবপ্রবণ বাঙালি হিসেবে আমরা তিনটি নববর্ষ পালন করি। তারমধ্যে অন্যতম ইংরেজি নববর্ষ। সেই প্রাচীনকাল থেকেই এ রীতির প্রচলন রয়েছে। তাই এ বছরটি পাওয়া না-পাওয়ার হিসাব চুকিয়ে নতুন স্বপ্ন, নতুন প্রত্যাশা নিয়ে এসেছে। হাড় কাঁপানো কনকনে শীতের মাঝে উত্তাপ নিয়ে এসেছে ইংরেজি নতুন বছর ২০২২।

সেইন্ট গ্রেগরি প্রবর্তিত ক্যালেন্ডারের হিসাবে গত রাত বারোটার পরই শুরু হয়েছে নতুন বছর ২০২২। বিশ্বের বিভিন্ন দেশের মতো নতুন বছরকে বরণ করতে বাংলাদেশেও এবার নানা আঙ্গিকের অনুষ্ঠান আয়োজন করেছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিধি নিষেধ মাথায় রেখেই এবার ইংরেজি নববর্ষ উদযাপনে মেতেছে দেশবাসী। 

আজ ২০২২ সালের প্রথম দিন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। বিশ্বের কোটি কোটি মানুষের মত নিউজজি২৪ডটতমও অগণিত পাঠকদের জানাচ্ছে ‘হ্যাপি নিউ ইয়ার’। নতুন বছরটি আনন্দে, শান্তিতে ভরে উঠুক—এই প্রত্যাশা।

২০২১ সালে আমরা অনেক ক্ষেত্রেই এগিয়ে গেছি। মেট্রো রেল, পদ্মা সেতুর মতো বড় বড় কাজ হয়েছে। ৫জি নেটওয়ার্কের আওতায় এসেছে দেশ। অর্থনৈতিক ক্ষেত্রেও মানুষের উন্নয়ন হয়েছে। যা দেখার মতো। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্পক্ষেত্রে দেশ এগিয়ে গেছে অনেক। তারপরও নতুন বছর সব সময় মানুষকে নতুন করে বাঁচার আশার জাগায়। তাই সবাই আনন্দ-উল্লাসের পাশাপাশি অঙ্গীকার করে, নতুন বছরে নতুনভাবে চলতে, নতুনভাবে জীবনযাপন করতে, নতুন স্বপ্ন ও সম্ভাবনাকে কাজে লাগাতে।

নতুন বছরে আশা সব ভেদাভেদ ভুলে দেশ ও জাতিকে আরও উন্নতি ও সমৃদ্ধির দিকে নিতে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করুক। 

নিউজজি/সিআর/নাসি  

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers